Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ১২৪ - হাইকোর্ট বিভাগে ১ [আপিল]

(১) বোর্ড বা [আপিল ট্রাইব্যুনালের] আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন, এমন কোন মূসক কর্মকর্তা, উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে [আপিলের] আবেদন দাখিল করিতে পারিবেন।

(২) আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত [আপিলের] বিষয়ে, যতদূর সম্ভব দেওয়ানী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে [আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৫ প্রযোজ্য হইবে।

(৪) মূসক কর্মকর্তা ব্যতীত, অন্য কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন হাইকোর্ট বিভাগে [আপিলের] আবেদন দাখিলের ক্ষেত্রে, তাহাকে তর্কিত আদেশে উল্লিখিত প্রদেয় [করের, জরিমানা ব্যতীত,] ১০ (দশ) শতাংশ অর্থ পরিশোধ করিতে হইবে।

  অর্থ আইন, ২০২১ এর ৫৬(ক) ধারাবলে “রিভিশন” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৩ ধারাবলে “আপীলাত ট্রাইব্যুনালের” শব্দগুলির পরিবর্তে “আপিল ট্রাইব্যুনালের” শব্দুগলি প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২১ এর ৫৬(খ) ধারাবলে “রিভিশনের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২১ এর ৫৬(খ) ধারাবলে “রিভিশনের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২১ এর ৫৬(খ) ধারাবলে “রিভিশনের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২১ এর ৫৬(খ) ধারাবলে “রিভিশনের” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২২ এর ৭৮(খ) ধারাবলে “করের বা জরিমানার” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top