বিধি ৫ - অনিবাসীদের আয় হইতে কর কর্তন বা সংগ্রহ
(১) যেইক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত অন্য যেকোনো ব্যক্তি কোনো অনিবাসীকে এইরূপ কোনো অর্থ পরিশোধ করেন যাহা এই আইনের অধীন উক্ত অনিবাসীর জন্য করযোগ্য, সেইক্ষেত্রে উক্ত অর্থ পরিশোধের সময় উক্ত অর্থ প্রদানকারী, যদি না তিনি নিজেই এজেন্ট হিসাবে কর পরিশোধের জন্য দায়বদ্ধ থাকেন, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কর কর্তন বা সংগ্রহ করিবেন, যথা:-
সারণী
| ক্রমিক নং | পরিশোধের বর্ণনা | হার |
|---|---|---|
| ১। | উপদেষ্টা বা পরামর্শ | ২০% |
| ২। | প্রি-শিপমেন্ট পরিদর্শন | ২০% |
| ৩। | পেশাদার সেবা, প্রযুক্তিগত সেবা ফি, বা প্রযুক্তিগত সহায়তা ফি (Professional service, technical services, technical know-how or technical assistance) | ২০% |
| ৪। | আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন বা ল্যান্ডস্কেপ ডিজাইন, ফ্যাশন ডিজাইন বা প্রসেস ডিজাইন | ২০% |
| ৫। | সার্টিফিকেশন, রেটিং ইত্যাদি | ২০% |
| ৬। | স্যাটেলাইট, এয়ারটাইম বা ফ্রিকোয়েন্সি ব্যবহার বাবদ ভাড়া বা অন্য কোনো ব্যয়/ চ্যানেল সম্প্রচার বাবদ ভাড়া | ২০% |
| ৭। | আইনি সেবা | ২০% |
| ৮। | ইভেন্ট ম্যানেজমেন্টসহ ব্যবস্থাপনা সেবা | ২০% |
| ৯। | কমিশন | ২০% |
| ১০। | রয়্যালটি, লাইসেন্স ফি বা স্পর্শাতীত সম্পত্তির জন্য পরিশোধিত অর্থ | ২০% |
| ১১। | সুদ | ২০% |
| ১২। | বিজ্ঞাপন সম্প্রচার | ২০% |
| ১৩। | বিজ্ঞাপন নির্মাণ ও ডিজিটাল মার্কেটিং | ১৫% |
| ১৪। | বিমান পরিবহন বা নৌ পরিবহন | ৭.৫% |
| ১৫। | কন্ট্রাক্ট বা সাব-কন্ট্রাক্ট | ৭.৫% |
| ১৬। | সরবরাহ | ৭.৫% |
| ১৭। | মূলধনি মুনাফা | ১৫% |
| ১৮। | বীমা প্রিমিয়াম | ১০% |
| ১৯। | যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি ভাড়া | ১৫% |
| ২০। | লভ্যাংশ (১) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট (২) কোম্পানি, তহবিল বা ট্রাস্ট ব্যতীত অন্যান্য ব্যক্তি | ২০% ৩০% |
| ২১। | শিল্পী, গায়ক বা খেলোয়ার | ৩০% |
| ২২। | বেতন বা পারিশ্রমিক | ৩০% |
| ২৩। | পেট্রোলিয়াম অপারেশনের অনুসন্ধান বা ড্রিলিং | ৫.২৫% |
| ২৪। | কয়লা, তেল বা গ্যাস অনুসন্ধানের জন্য সমীক্ষা | ২০% |
| ২৫। | জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ার ফি ইত্যাদি | ৫.২৫% |
| ২৬। | তেল বা গ্যাসক্ষেত্র এবং এর রপ্তানি পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপনের জন্য যেকোনো সেবা | ৫.২৫% |
| ২৭। | ব্যান্ডউইদ বাবদ পরিশোধ | ১০% |
| ২৮। | কুরিয়ার সার্ভিস | ১৫% |
| ২৯। | অন্য কোনো পরিশোধ | ২০% |
তবে শর্ত থাকে যে, যখন কোনো কোম্পানির শেয়ার হস্তান্তর হইতে কোনো মূলধনি আয় উদ্ভূত হয়, তবে, ক্ষেত্রমোতাবেক, উক্ত হস্তান্তর বাস্তবায়নের জন্য দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষ উক্তরুপ হস্তান্তর কার্যকর করিবেন না যদি না উক্তরুপ হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনি আয়ের উপর কর পরিশোধ করা না হয়।
(২) যেইক্ষেত্রে বোর্ড, এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সন্তুষ্ট হইয়া আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই মর্মে সনদ প্রদান করে যে, কোনো অনিবাসীকে কর চুক্তি বা অন্য কোনো কারণে বাংলাদেশে কোনো কর প্রদান করিতে হইবে না বা হ্রাসকৃত হারে কর প্রদান করিতে হইবে, সেইক্ষেত্রে উপ-বিধি (১) এ উল্লিখিত পরিশোধ কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর কর্তনপূর্বক করা যাইবে।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।