Tax VAT Point

উৎসে কর বিধিমালা ২০২৬

বিধি ৪ - সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন

(১) ধারা ৯০ এর অধীন কোনো সেবার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক কোনো নিবাসীকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ পরিশোধের সময়, নিম্নবর্ণিত সারণী মোতাবেক উৎসে কর কর্তন করিবেন:—

সারণী

ক্রমিক নংসেবার বিবরণ এবং পরিশোধের পরিমাণহার
(১)(২)(৩)
১।উপদেষ্টা বা পরামর্শক ফিস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে১৫%
স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে৭.৫%
২।পেশাদার সেবা (professional service)স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে১৫%
স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে৭.৫%
৩।কারিগরি সেবা ফি (technical services fee), বা কারিগরি সহায়তা ফি (technical know-how or technical assistance fee)স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে১৫%
স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে১০%
৪।(ক) ক্লিনিং
(খ) ব্যক্তিগত নিরাপত্তা
(গ) জনবল সরবরাহ
(১) কমিশন বা ফি এর উপরে১০%
(২) মোট বিল এর উপরে১%
৫।(ক) ক্যাটারিং
(খ) ক্রিয়েটিভ মিডিয়া
(গ) জনসংযোগ
(ঘ) ইভেন্ট পরিচালনা
(ঙ) প্রশিক্ষণ, কর্মশালা ইত্যাদি পরিচালনা
(চ) কুরিয়ার সার্ভিস
(ছ) প্যাকিং এবং শিফটিং
(জ) সংগ্রহ এবং পুনরুদ্ধার এজেন্সি
(ঝ) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এজেন্সি সেবা
(ঞ) একই প্রকৃতির অন্যান্য সেবা
মোট বিল এর উপরে৪%
৬।ইন্ডেন্টিং কমিশন এর উপর৭.৫%
৭।মিটিং ফি, ট্রেনিং ফি বা সম্মানী বিল এর উপর২০%
৮।মোবাইল নেটওয়ার্ক অপারেটর কতৃক প্রদত্ত সেবা বিল এর উপর১০%
৯।ক্রেডিট রেটিং এজেন্সি বিল এর উপর১০%
১০।মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ বিল এর উপর৫%
১১।ব্যক্তিগত কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড বিল এর উপর৫%
১২।শিপিং এজেন্সি(১) কমিশন বা ফি এর উপরে১০%
(২) মোট বিল এর উপরে১%
১৩।স্টিভডোরিং/ বার্থ অপারেটর / টার্মিনাল অপারেটর/ শিপ হ্যান্ডলিং অপারেটর(১) কমিশন বা ফি এর উপরে১০%
(২) মোট বিল এর উপরে৫%
১৪।

(১) পরিবহনসেবা, গাড়ি ভাড়া, ক্যারিয়িং সেবা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা

(২) রাইড শেয়ারিং সেবা, ওয়ার্কিং স্পেস সরবরাহ সেবা, আবাসন সরবরাহ সেবাসহ যেকোনো প্রকার শেয়ারিং ইকনোমিক প্লাটফর্ম সেবার মোট বিলের উপর

২%
১৫।বিদ্যুৎ সঞ্চালনায় নিমিত্ত হুইলিং চার্জ বাবদ মোট বিল এর উপর৩%
১৬।ইন্টারনেট সেবা বিল এর উপর৫%
১৭।মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট, ডিন্ট্রিবিউটর, এজেন্সি বা চ্যানেল পার্টনার, যে নামেই অভিহিত হউক না কেন, কমিশন এর উপর১০%
১৮। ফ্রেইট ফরওয়ার্ড বাবদ পরিশোধিত কমিশনসহ বা কমিশন ব্যতিরেকে গ্রস বিলের উপর(১) কমিশন বা ফি এর উপরে১০%
(২) মোট বিল এর উপরে১%
১৯। ক্রমিক নং ১ হইতে ১৮ বর্ণিত হয় নাই এইরূপ অন্য কোনো সেবা যাহা আইনের অন্য কোনো ধারার অধীন কর কর্তন যোগ্য নহে১০%

       তবে শর্ত থাকে যে, সারণীর ক্রমিক নং ১ হইতে ১৮ এ বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সেবা যদি কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হয় উহার উপর এই বিধির অধীন কর কর্তন প্রযোজ্য হইবে না।

(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এই বিধির অধীন উৎসে কর কর্তনযোগ্য প্রাপক বা প্রাপকের আয় করমুক্ত বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য, সেইক্ষেত্রে উক্ত প্রাপকের আবেদনের ভিত্তিতে বোর্ড যাচাই সাপেক্ষে, ক্ষেত্রমত, এই মর্মে সনদ প্রদান করিবে যে উক্ত ব্যক্তিকে প্রদেয় কোনো অর্থ যাহা হইতে এই বিধির অধীন কর কর্তন করিতে হইবে উহা কোনো কর কর্তন ব্যতিরেকে বা হ্রাসকৃত হারে কর্তনযোগ্য।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top