উৎসে কর বিধিমালা ২০২৬
বিধি ১৪ - রহিতকরণ ও হেফাজত
(১) এই বিধিমালা প্রবর্তনের সঙ্গে সঙ্গে ৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এস, আর, ও নং ২১০-আইন/আয়কর-১/২০২৬ প্রজ্ঞাপনমূলে জারীকৃত উৎসে কর বিধিমালা, ২০২৬ রহিত হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত বিধিমালার অধীন-
(ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই বিধিমালার অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(খ) অনিষ্পন্ন কার্যধারা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত বিধিমালা রহিত হয় নাই।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।