Tax VAT Point

উৎসে কর বিধিমালা ২০২৪

বিধি ২ – সংজ্ঞা

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই বিধিমালায়-

(ক) “আইন” অর্থ আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন);

(খ) “অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (১) এ সংজ্ঞায়িত ব্যক্তি;

(গ) “কাঁচামাল” অর্থ কোন শিল্পোৎপাদিত পণ্যের এমন সকল মৌলিক উপকরণ যাহা পরিবর্তিত বা রূপান্তরিত হইয়া সম্পূর্ণ নতুন রূপ ধারণ করে। 

(ঘ) “চুক্তি” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (২) এ সংজ্ঞায়িত চুক্তি;

(ঙ) “ডেভেলপার” বা “রিয়েল এস্টেট ডেভেলপার” বলিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এ বর্ণিত ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে বুঝাইবে এবং যদি কোনো ব্যক্তি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি সম্পাদনপূর্বক তাহার নিজের বা অন্যের ভূমি উন্নয়ন করেন অথবা তাহার নিজের বা অন্যের ভূমিতে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্রোর স্পেস নির্মাণ করেন; অথবা ভূমির মালিক বা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্রোর স্পেসের মালিক ডেভেলপার বা কো-ডেভেলপারের অনুরুপ কার্যাবলি  করেন তাহা হইলে তিনিও ইহার অন্তর্ভুক্ত হইবেন:

(চ) “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরুপ কার্যাবলি” বলিতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হইবে, যথাঃ

(অ) কোনো ব্যক্তি পণের বিনিময়ে অন্য কোনো ব্যক্তির নিকট হইতে Irrevocable Power of Attorney মূলে কোনো ভুমি বা ভবন  উন্নয়নপূর্বক বিক্রয় করিলে;

(আ) নিজের বা অন্যের ভূমির মধ্যে রাস্তা নির্মাপূর্বক ভুমি বিক্রয় বা হস্তান্তর করিলে;

(ই) নিজের ভূমিতে বা অন্যের ভূমিতে ভবন নির্মাণ করিয়া তাহা বাণিজ্যিক উদ্দেশ্য বিক্রয় বা হস্তান্তর করিলে;

(ঈ) কোনোক্ষেত্রে যদি দেখা যায় কোনো বন্দোবস্তের (under any arrangement) অধীন কোনো ভূমি বা ভবন বাণিজ্যিক উদ্দেশ্যে উন্নয়নপূর্বক বিক্রয় বা হস্তান্তর করা হইয়াছে:

তবে, নিম্নবর্ণিত  ক্ষেত্রসমূহে “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরুপ কার্যাবলি” বলিয়া গণ্য হইবে না, যথা:

(১) কোনো বাক্তি যদি অর্থের প্রয়োজনে তাহার বৃহৎ একটি ভূমির খণ্ডাংশ বিক্রয় বা হস্তান্তর করেন; বা

(২) নিজে ব্যবহারের উদ্দেশ্য কোনো ভূমি বা ভবন উন্নয়ন করিয়া পরবর্তীকালে তা একান্ত নিজন্ব প্রয়োজনে বিক্রয় বা হস্তান্তর করেন।

(ছ) “ধারা” অর্থ আয়কর আইন, ২০২৩ এর কোনো ধারা।

(জ) “নির্দিষ্ট ব্যক্তি” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (৩) এ সংজ্ঞায়িত নির্দিষ্ট ব্যক্তি;

(ঝ) “পরিশোধ” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (৪) এ সংজ্ঞায়িত পরিশোধ;

(ঙ) “ব্যাংক ট্রান্সফার” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ২ এর দফা (৭২) এ সংজ্ঞায়িত ব্যাংক ট্রান্সফার;

(ছ) “ভিত্তিমূল্য” অর্থ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪০ এর দফা (৫) এ সংজ্ঞায়িত ভিত্তিমূল্য।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top