উৎসে কর বিধিমালা ২০২৪
বিধি ৯ - উৎসে কর্তনকৃত কর জমাদানের সময়সীমা
আইনের সপ্তম অংশের বিধান অনুসারে কর্তনকৃত অথবা সংগ্রহকৃত সকল অংক সরকারি কোষাগারে নিম্নবর্ণিত সারণী মোতাবেক জমা প্রদান করিতে হইবে-
| ক্রমিক নং | কর্তন ও সংগ্রহের সময় | সরকারি কোষাগারে জমাদানের তারিখ |
| (১) | (২) | (৩) |
| ক। | অর্থবৎসরের জুলাই থেকে মে মাসের যেকোনো কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের মাসের শেষে পরবর্তী ০২ (দুই) সপ্তাহের মধ্যে |
| খ। | অর্থবৎসরের জুন মাসের ১ম থেকে ২০তম দিনের যে কোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের দিনের পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে |
| গ। | অর্থবৎসরের জুন মাসের অন্যান্য যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন |
| ঘ। | অর্থবৎসরের জুন মাসের শেষ কর্মদিবেসে কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে | কর্তন বা সংগ্রহের দিন |
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।