উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫
বিধি ৪ – যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন
(১) প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসাবে সরবরাহ গ্রহণকারীকে উৎসে মূসক কর্তন করিতে হইবে; তবে, প্রজ্ঞাপনে যোগানদার হিসাবে পৃথকভাবে অব্যাহতিপ্রাপ্ত সেবা উক্ত কর্তনের আওতা বহির্ভূত হইবে।
(২) উৎপাদক হিসাবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি যাহারা উৎসে কর্তনকারী সত্তার নিকট কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে পণ্য বা সেবা সরবরাহ করেন তাহারা যোগানদার হিসাবে বিবেচিত হইবে, তবে শর্ত থাকে যে, যেই সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রহিয়াছে সেই সকল সেবা যোগানদার হিসাবে গণ্য হইবে না ১[এবং কোন ব্যবসায়ী ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক পরিশোধপূর্বক পণ্য সরবরাহ করিলে যোগানদার হিসেবে বিবেচিত হইবে না]।
১ এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৪ এর উপ-বিধি (২) এ উল্লিখিত “গণ্য হইবে না” শব্দগুলির পর “এবং কোন ব্যবসায়ী ফরম মূসক-৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে ১৫ (পনেরো) শতাংশ হারে মূসক পরিশোধপূর্বক পণ্য সরবরাহ করিলে যোগানদার হিসেবে বিবেচিত হইবে না” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্ন ও বন্ধনীগুলি সন্নিবেশিত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।