আয়কর আইন ২০২৩
ষষ্ঠ তফসিল - কর অব্যহতি, রেয়াত ও ক্রেডিট [ধারা ৭৬, ৭৭ ও ৭৮ দ্রষ্টব্য]
অংশ ২ - ২[মোট আয় পরিগণনা হইতে বিয়োজন ]
নিম্নবর্ণিত আয় ৩[ মোট আয় পরিগণনা হইতে বিয়োজন ] হইবে, যথা:-
(১) কোনো আয়বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে-
(ক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ (২০১২ সনের ১৫ নং আইন) এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিলে নিম্নবর্ণিত সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত কোনো আয়, যথা:-
(অ) কোনো কোম্পানির আয়ের ১০% (দশ শতাংশ) বা ৮ (আট) কোটি টাকা, দুইয়ের মধ্যে যাহা কম;
(আ) কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতার আয়ের ১০% (দশ শতাংশ) বা ১ (এক) কোটি টাকা, এই দুইয়ের মধ্যে যাহা কম;
(খ) সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয়; ৪[***]
(গ) সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়;
৪[(ঘ) আস-সুন্নাহ ফাউন্ডেশনে দানকৃত আয়; ]
৫[(ঙ) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ দানকৃত আয়; ]
(২) কোনো আয়বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দানকৃত আয়।
১ অর্থ আইন, ২০২৪ এর ৮৫(ক) ধারাবলে ষষ্ঠ তফসিলের শিরোনামে উল্লিখিত “ধারা ৭৬” শব্দ ও সংখ্যার পর “, ৭৭ ও ৭৮” কমা, সংখ্যাগুলি ও শব্দ সন্নিবেশিত।
২ অর্থ আইন, ২০২৪ এর ৮৫(গ)(অ) ধারাবলে ষষ্ঠ তফসিলের অংশ ২ এর শিরোনাম “মোট আয় হইতে বিয়োজন” এর পরিবর্তে “মোট আয় পরিগণনা হইতে বিয়োজন” শিরোনামটি প্রতিস্থাপিত।
৩ অর্থ আইন, ২০২৪ এর ৮৫(গ)(আ) ধারাবলে ষষ্ঠ তফসিলের অংশ ২ এর অনুচ্ছেদে উল্লিখিত “মোট আয় হইতে বিয়োজন” শব্দগুলির পরিবর্তে “মোট আয় পরিগণনা হইতে বিয়োজন” শব্দগুলি প্রতিস্থাপিত।
৪ এস. আর. ও. নং ৩৪০-আইন/আয়কর-৪৮/২০২৪; তারিখ: ৯ অক্টোবর, ২০২৪ দ্বারা দফা (১) এর উপ-দফা (খ) এর প্রান্তস্থিত “এবং” শব্দটি বিলুপ্ত। এবং উপ-দফা (গ) এর পর নূতন উপ-দফা (ঘ) সন্নিবেশিত।
৫ এস. আর. ও. নং ৪০৪-আইন/আয়কর-৫৭/২০২৪; তারিখ: ০৩ ডিসেম্বর, ২০২৪ দ্বারা উপ-দফা (ঘ) এর পর নূতন দফা (ঙ) সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।