আয়কর আইন ২০২৩
ধারা ২ দফা ৪৩ - দাতব্য উদ্দেশ্য
“দাতব্য উদ্দেশ্য” অর্থ-
(ক) দরিদ্রের জন্য ত্রাণ, শিক্ষা ত্রাণ, চিকিৎসা ত্রাণ; এবং
(খ) সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার,
তবে সাধারণ জন-উপযোগের কোনো উদ্দেশ্যের উন্নতি বা প্রসার দাতব্য উদ্দেশ্য বলিয়া বিবেচিত হইবে না-
(অ) যদি না উহা ১[ কর কমিশনার ] কর্তৃক অনুমোদিত হয়; এবং
(আ) যদি উহা নিম্নবর্ণিত কোনো কর্মকাণ্ডে জড়িত হয়-
(১) কারবার, বাণিজ্য বা ব্যবসায় প্রকৃতির কোনো কার্যক্রম উহা যেকোনো ধরনের বা প্রকারের হউক না কেন; অথবা
(২) পণের বিনিময়ে কোনো সেবা প্রদান করিলে এবং কোনো আয়বর্ষে এইরূপ পণের মোট মূল্য ২[ ১ (এক) কোটি ] টাকা অতিক্রম করিলে;
১ অর্থ আইন, ২০২৪ এর ১৫(জ)(অ) ধারাবলে “জাতীয় রাজস্ব বোর্ড” শব্দগুলির পরিবর্তে “কর কমিশনার” শব্দগুলি প্রতিস্থাপিত।
২ অর্থ আইন, ২০২৪ এর ১৫(জ)(আ) ধারাবলে “২০ (বিশ) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১ (এক) কোটি” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।