আয়কর আইন ২০২৩
ধারা ২ দফা ২৬ - কর অব্যাহতি
“কর অব্যাহতি” অর্থ কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত সুবিধা প্রদানের মাধ্যমে এই আইনের অধীন উদ্ভূত কোনো করদায় হইতে আংশিক বা সম্পূর্ণ মুক্ত করা, যথা:-
(ক) রেয়াত, অবকাশ, অব্যাহতি;
(খ) হ্রাসকৃত হারে কর পরিশোধ; বা
(গ) মোট আয় পরিগণনা হইতে কোনো আয় বাদ দেয়া;
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।