আয়কর আইন ২০২৩
ধারা ৯৮ - সেলুলার মোবাইল ফোন অপারেটর, টাওয়ার শেয়ারিং কোম্পানি ইত্যাদি কর্তৃক পরিশোধিত অর্থের উপর কর কর্তন
১[***]
১ অর্থ আইন, ২০২৬ এর ৬৬ ধারাবলে নিম্নরূপ ধারা ৯৮ বিলুপ্ত।
[ ধারা ৯৮ – সেলুলার মোবাইল ফোন অপারেটর, টাওয়ার শেয়ারিং কোম্পানি ইত্যাদি কর্তৃক পরিশোধিত অর্থের উপর কর কর্তন
কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর, টাওয়ার শেয়ারিং কোম্পানি ইত্যাদি কোম্পানির প্রধান নির্বাহী কোনো আয় বন্টন বা কোনো লাইসেন্স ফি বা অন্য কোনো ফি বা চার্জ, যে নামেই অভিহিত করা হউক না কেন, বাবদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জমা বা অর্থ পরিশোধকালে, যাহা আগে ঘটে, উক্ত পরিমাণ অর্থের ২০% (বিশ শতাংশ) হারে কর কর্তন করিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।