Tax VAT Point

আয়কর আইন ২০২৩​​

১[ ধারা ৮৮ - অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল কর্তৃক উৎসে কর কর্তন

বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শ্রম আইন, ২০০৬ এর ধারা ২৩৪ অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হইতে ইহার কোনো সুবিধাভোগীকে অর্থ প্রদানকালে, অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন। ]

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৬১ ধারাবলে নিম্নরূপ ধারা ৮৮ এর পরিবর্তে প্রতিস্থাপিত

*** [ ধারা ৮৮ – অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হইতে উৎসে কর্তন

বাংলাদেশে বিদ্যমান কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শ্রম আইন, ২০০৬ এর ধারা ২৩৪ অনুযায়ী অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন। ]

***  অর্থ আইন, ২০২৪ এর ৩৬ ধারাবলে নিম্নরূপ ধারা ৮৮ এর পরিবর্তে  প্রতিস্থাপিত

[ ধারা ৮৮ – শ্রমিক অংশগ্রহণ তহবিলে প্রদত্ত অর্থ হইতে উৎসে কর্তন

এই আইনের অন্যান্য বিধানে বা বিদ্যমান অন্য কোনো আইনে শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ প্রদানের ক্ষেত্রে কর ছাড় সংক্রান্ত যাহা কিছুই থাকুক না কেন, শ্রমিক কল্যাণ তহবিল হইতে ইহার কোনো সুবিধাভোগীকে কোনো অর্থ প্রদানকালে, উক্তরূপে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top