Tax VAT Point

আয়কর আইন ২০২৩​

ধারা ৬৬ - অন্যান্য উৎস হইতে আয়

কোনো করদাতার নিম্নবর্ণিত আয়সমূহ অন্যান্য উৎস হইতে আয় খাতের অধীন শ্রেণিভুক্ত ও পরিগণিত হইবে, যথা:-

(ক) রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি এবং স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদানের মাধ্যমে অর্জিত আয় ১[:

      তবে শর্ত থাকে যে, এই দফায় উল্লিখিত আয় যদি করদাতার পরিচালিত ব্যবসার অংশ হিসাবে নিয়মিতভাবে অর্জিত হয়, তাহা হইলে উক্ত আয় ‘ব্যবসা বা পেশা হইতে আয়’ হিসাবে পরিগণিত হইবে; ]

(খ) সরকার প্রদত্ত নগদ ভর্তুকি;

২[(গ) খনিজ মজুদ ও হাইড্রোকার্বন (mineral deposits and hydrocarbons) এবং সুনাম (goodwill) ব্যতীত অন্য কোনো পরিসম্পদ, যাহা প্রাকৃতিক বা কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট, হস্তান্তর হইতে অর্জিত আয়; ]

৩[(ঘ) যেকোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামেই অভিহিত হউক না কেন;

৪[(ঙ) জয়েন্ট ভেঞ্চার কর্তৃক অংশীদারগণের মধ্যে কর পরবর্তী মুনাফার বন্টনকৃত অর্থের পরিমাণ; ] ]

৫[(চ) ধারা ৩০ এর দফা (ক) হইতে দফা (চ) এ বর্ণিত কোনো খাতের অধীন শ্রেণিভুক্ত হয় নাই এইরূপ কোনো উৎস হইতে আয়। ] 

১  অর্থ আইন, ২০২৬ এর ৫৩(ক) ধারাবলে দফা (ক) এ প্রান্তঃস্থিত “;” সেমিকোলন চিহ্নের পরিবর্তে “:” কোলন চিহ্ন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন শর্তাংশ সন্নিবেশিত।

২  অর্থ আইন, ২০২৪ এর ২৮(ক) ধারাবলে নিম্নরূপ দফা (গ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (গ) ধারা ৩০ এ বর্ণিত অন্য কোনো খাতের অধীন শ্রেণিভুক্ত হয় নাই এইরূপ কোনো উৎস হইতে আয়। ]

৩  অর্থ আইন, ২০২৪ এর ২৮(খ) ধারাবলে নূতন দফা (ঘ) ও (ঙ) সংযোজিত।

৪   অর্থ আইন, ২০২৬ এর ৫৩(খ) ধারাবলে নিম্নরূপ দফা (ঙ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[(ঙ) গোষ্ঠী বীমা পলিসি হইতে কর্মচারী কর্তৃক প্রাপ্ত অর্থ বা সুবিধা, উহা যে নামেই অভিহিত হোক না কেন; ]

৫  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৫২(খ) ধারাবলে দফা (ঙ) এর পর নূতন দফা (চ) সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top