আয়কর আইন ২০২৩
ধারা ৬৫ - কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া
এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনায় নিম্নবর্ণিত খরচসমূহ অনুমোদিত হইবে না, যথা:-
(ক) বাংলাদেশের বাহিরে পরিশোধযোগ্য কোনো সুদ যাহা হইতে এই আইনের বিধানাবলি অনুসারে কর কর্তন বা পরিশোধ করা হয় নাই;
(খ) কর অব্যাহতি প্রাপ্ত ১[***] এইরূপ আর্থিক পরিসম্পদ হইতে আয়ের বিপরীতে পরিশোধিত সুদ বা কমিশন;
(গ) মূলধনি বা ব্যক্তিগত প্রকৃতির কোনো ব্যয় ২[ ;
(ঘ) উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয়, এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে এবং এই আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হইলে উক্ত ব্যয়। ]
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৫১(ক) ধারাবলে দফা (খ) এ উল্লিখিত “প্রযোজ্য” শব্দগুলি বিলুপ্ত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৫১(খ) ধারাবলে দফা (গ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত এবং অতঃপর নূতন দফা (ঘ) সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।