Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ৪ - আয়কর কর্তৃপক্ষ

[ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত প্রতিষ্ঠান ও পদসমূহ আয়কর কর্তৃপক্ষ হইবে, যথা:—

(ক) জাতীয় রাজস্ব বোর্ড;

(খ) মুখ্য কর কমিশনার;

(গ) মহাপরিচালক (প্রশিক্ষণ);

(ঘ) মহাপরিচালক (পরিদর্শন);

(ঙ) কর কমিশনার (আপিল);

(চ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ছ) কর কমিশনার;

(জ) অতিরিক্ত কর কমিশনার যিনি, অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), পরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার;

(ঝ) ট্যাক্স রিকোভারি অফিসার;

(ঞ) যুগ্মকর কমিশনার যিনি, যুগ্মকর কমিশনার (আপিল), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী যুগ্মকর কমিশনার;

(ট) উপকর কমিশনার, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ) বা উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ঠ) সহকারী কর কমিশনার, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বা সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ড) অতিরিক্ত সহকারী কর কমিশনার; এবং

(ঢ) কর পরিদর্শক। ]

  অর্থ আইন, ২০২৬ এর (২৪) ধারাবলে নিম্নরূপ ধারা ৪ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ৪ – আয়কর কর্তৃপক্ষ

এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত আয়কর কর্তৃপক্ষ থাকিবে, যথা:-

(ক) জাতীয় রাজস্ব বোর্ড;

(খ) মুখ্য কর কমিশনার;

(গ) মহাপরিচালক (পরিদর্শন);

(ঘ) কর কমিশনার (আপিল);

(ঙ) কর কমিশনার (বৃহৎ করদাতা ইউনিট);

(চ) মহাপরিচালক (প্রশিক্ষণ);

(ছ) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(জ) কর কমিশনার;

(ঝ) অতিরিক্ত কর কমিশনার যিনি অতিরিক্ত কর কমিশনার (আপিল) বা পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), পরিচালক (প্রশিক্ষণ), অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার;

(ঞ) যুগ্মকর কমিশনার যিনি যুগ্মকর কমিশনার (আপিল), যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ), যুগ্মপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল), যুগ্ম মহাপরিচালক (পরিদর্শন) বা পরিদর্শী যুগ্মকর কমিশনার;

(ট) উপকর কমিশনার, উপ মহাপরিচালক (পরিদর্শন), উপপরিচালক (প্রশিক্ষণ) বা উপপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ঠ) কর কমিশনার কর্তৃক তাহার অধিক্ষেত্রাধীন উপকর কমিশনারগণের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকোভারি অফিসার;

(ড) সহকারী কর কমিশনার, সহকারী মহাপরিচালক (পরিদর্শন), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বা সহকারী পরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ঢ) অতিরিক্ত সহকারী কর কমিশনার; এবং

(ণ) কর পরিদর্শক। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top