আয়কর আইন ২০২৩
ধারা ৩৩৪ - সময়সীমা বৃদ্ধি বা তামাদি প্রমার্জনের ক্ষমতা
১[ এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে মহামারী, অতিমারী, দৈব দুর্বিপাক ও যুদ্ধকালীন সময় বিদ্যমান বলিয়া সরকারের ঘোষণা বা আদেশ রহিয়াছে সেইক্ষেত্রে বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ জারির মাধ্যমে, এই আইনের কোনো বিধান পরিপালনের সময়সীমা প্রমার্জন করিতে পারিবে বা পরিপালনের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৫২ ধারাবলে নিম্নরূপ ধারা ৩৩৪ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ৩৩৪ – সময়সীমা বৃদ্ধি বা তামাদি প্রমার্জনের ক্ষমতা
এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন,
(ক) বোর্ড, আদেশ দ্বারা, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ অনধিক ১ (এক) মাস বৃদ্ধি করিতে পারিবে;
(খ) যেইক্ষেত্রে মহামারী, অতিমারী, দৈব দুর্বিপাক ও যুদ্ধকালীন সময় বিদ্যমান বলিয়া সরকারের ঘোষণা বা আদেশ রহিয়াছে সেইক্ষেত্রে বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ জারির মাধ্যমে, এই আইনের কোনো বিধান পরিপালনের সময়সীমা প্রমার্জন করিতে পারিবে বা পরিপালনের সময়সীমা বৃদ্ধি করিতে পারিবে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।