আয়কর আইন ২০২৩
ধারা ৩০৫ - মতৈক্যের ফলাফল
(১) এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৩০৪ এর উপ-ধারা (৯) এর অধীন সম্পাদিত সমঝোতা উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক হইবে এবং উহার বিরুদ্ধে করদাতা বা কোনো আয়কর কর্তৃপক্ষ কোনো কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল বা আদালতে আপত্তি উত্থাপন করিতে পারিবে না।
১[(১ক) মতৈক্যের ভিত্তিতে প্রস্তুতকৃত চুক্তিপত্র অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধের তারিখ অতিক্রান্ত হইলে, উপকর কমিশনার কর আদায়ের কার্যক্রম হিসাবে সরাসরি ধারা ২১৬ এর বিধান প্রয়োগ করাসহ ধারা ২৭৫ এর অধীন জরিমানার কার্যক্রম গ্রহণ করিবে। ]
(২) ধারা ৩০৪ এর অধীন নিষ্পন্নকৃত মতৈক্যের ক্ষেত্রে উহাতে উল্লিখিত বিষয় চূড়ান্ত হইবে এবং মতৈক্য বহির্ভূত কোনো বিষয়ে, এই আইনের অধীন যেকোনো কার্যধারায় পুনঃউন্মোচন করা যাইবে।
১ অর্থ আইন, ২০২৬ এর ১৪৯ ধারাবলে উপ-ধারা (১) এর পর নূতন উপ-ধারা (১ক) সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।