Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ২৫৩ - এজেন্ট হিসাবে বিবেচিত ব্যক্তি

(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত ব্যক্তিগণ, উপ-ধারা (২) ও (৩) এর বিধানাবলি সাপেক্ষে, কোনো [অনিবাসী বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার] এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন, যথা:-

(ক) বাংলাদেশের কোনো ব্যক্তি-

(অ) যিনি অনিবাসীর [বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার] দ্বারা বা তাহার পক্ষে নিযুক্ত হইয়াছেন;

(আ) যাহার অনিবাসীর [বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার] সহিত ব্যবসায়িক সম্পর্ক রহিয়াছে;

(ই) যিনি অনিবাসীর [বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার] মালিকানাধীন কোনো অর্থ ধারণ করিয়া অথবা প্রাপ্তি বা বন্দোবস্তকে নিয়ন্ত্রণ করেন;

(ঈ) যিনি অনিবাসীর [বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার] একজন ট্রাস্টি; বা

(উ) যাহার নিকট হইতে বা মাধ্যমে অনিবাসী [বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতা] প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আয় গ্রহণ করেন;

(খ) নিবাসী বা অনিবাসী কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের বাহিরে অবস্থানরত কোনো ব্যক্তির নিকট হইতে বাংলাদেশে অবস্থিত কোনো মূলধনি সম্পদ হস্তান্তরের মাধ্যমে অর্জন করেন;

(গ) কোনো ব্যক্তি যিনি অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনিবাসীর একজন এজেন্ট হিসাবে ঘোষিত অথবা বিবেচিত হন।

(২) বাংলাদেশে অবস্থিত কোনো স্বতন্ত্র দালাল যিনি যেকোনো লেনদেনের ক্ষেত্রে সরাসরি অনিবাসী প্রিন্সিপালের সহিত অথবা তাহার পক্ষে কারবার না করিয়া বরং কোনো অনিবাসী দালালের সহিত বা মাধ্যমে কারবার করেন, তিনি উক্ত লেনদেনের ক্ষেত্রে অনিবাসীর এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন না, যদি-

(ক) লেনদেনটি অনিবাসী দালালের মাধ্যমে সাধারণ ব্যবসায়িক কার্যক্রম হিসাবে সম্পাদিত হয়; এবং

(খ) অনিবাসী দালাল তাহার সাধারণ ব্যবসায়িক কার্যক্রমে উক্তরূপ লেনদেন সম্পাদন করেন।

(৩) উপকর কমিশনার কর্তৃক শুনানির সুযোগ প্রদান ব্যতীত কোনো ব্যক্তি এই আইনের অধীন অনিবাসীর সহিত সম্পর্কের সূত্রে এজেন্ট হিসাবে বিবেচিত হইবেন না।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “অনিবাসীর” শব্দের পরিবর্তে “অনিবাসী বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার” শব্দগুলি প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(খ)(অ) ধারাবলে উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (অ)-তে উল্লিখিত “অনিবাসীর” শব্দের পর “বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(খ)(আ) ধারাবলে উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (আ)-তে উল্লিখিত “অনিবাসীর” শব্দের পর “বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(খ)(ই) ধারাবলে উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (ই)-তে উল্লিখিত “অনিবাসীর” শব্দের পর “বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(খ)(ঈ) ধারাবলে উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (ঈ)-তে উল্লিখিত “অনিবাসীর” শব্দের পর “বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতার” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ আইন, ২০২৬ এর ১৩৩(খ)(উ) ধারাবলে উপ-ধারা (১) এর দফা (ক) এর উপ-দফা (উ)-তে উল্লিখিত “অনিবাসী” শব্দের পর “বা রিটার্ন দাখিলে অসমর্থ বা নিরুদ্দেশ নিবাসী করদাতা” শব্দগুলি সন্নিবেশিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top