আয়কর আইন ২০২৩
ধারা ২২৬ - প্রত্যর্পণ দাবি ও প্রদান
১[এই আইনের অধীন কোনো আদেশ বা কার্যক্রমের ফলে কোনো অঙ্ক প্রত্যর্পণযোগ্য হইলে উক্ত প্রত্যর্পণযোগ্য অঙ্ক করদাতার ব্যাংক হিসাবে ধারা ২১৫ এ উল্লিখিত সময়ে ও পদ্ধতিতে ইলেক্ট্রনিক ট্রান্সফার না হইলে করদাতা কর কমিশনার, বা প্ৰযোজ্য ক্ষেত্রে, বোর্ডকে তাহা অবহিত করিবেন এবং যথাসময়ে ও পদ্ধতিতে কর প্রত্যর্পণ প্রদান না করিলে তাহা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাদের জন্য অসদাচরণ হিসাবে গণ্য হইবে।]
১ অর্থ আইন, ২০২৬ এর ১২৯ ধারাবলে নিম্নরূপ ধারা ২২৬ এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ ধারা ২২৬ – প্রত্যর্পণ দাবি
এই আইনের অধীন কোনো আদেশ বা কার্যক্রমের ফলে কোনো অঙ্ক প্রত্যর্পণযোগ্য হইলে প্রত্যর্পণযোগ্য পরিমাণ করদাতার ব্যাংক হিসাবে ইলেক্ট্রেনিক ট্রান্সফার না করিলে করদাতা নির্ধারিত পদ্ধতিতে উক্ত ফেরতের দাবি করিতে পারিবেন। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।