আয়কর আইন ২০২৩
ধারা ২০৪ - অনুসন্ধান ও তদন্ত
(১) তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ, এই আইনের আওতায় ১[তাহার অধিক্ষেত্রাধীন] কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির বিষয়ে যেইরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ অনুসন্ধান ও তদন্ত করিতে পারিবে অথবা উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এইরূপ অনুসন্ধান ও তদন্তের সহিত সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন কোনো তথ্য বা আয়ের সহিত সম্পর্কযুক্ত কোনো দলিলাদি সরবরাহ করা বা সরবরাহ করিবার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত সময় ও স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইতে নির্দেশ প্রদান করিতে পারিবে।
(২) ২[***]
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১১২(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “কর নির্ধারণযোগ্য বা তাহার বিবেচনায় কর নির্ধারণের আওতাভুক্ত” শব্দগুলির পরিবর্তে “তাহার অধিক্ষেত্রাধীন” শব্দগুলি প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১১২(খ) ধারাবলে নিম্নরূপ উপ-ধারা (২) বিলুপ্ত।
[ (২) বোর্ড, এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, অনুসন্ধান ও তদন্তের লক্ষ্যে পরিপালনীয় একটি ম্যানুয়াল প্রস্তুত করিবে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।