আয়কর আইন ২০২৩
ধারা ১৯৫ - স্পটে কর নির্ধারণ
(১) উপকর কমিশনার ১[কোম্পানি ব্যতীত যেকোনো ব্যক্তি, যাহার ইতঃপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই, তাহার ক্ষেত্রে স্পটে কর নির্ধারণ] করিতে পারিবেন, যদি উক্ত ব্যক্তির-
(ক) ২[ব্যবসা খাতে] করযোগ্য আয় থাকে;
(খ) রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকে;
(গ) এই আইনের কোনো বিধানাবলি পরিপালনের বাধ্যবাধকতা থাকে;
(ঘ) এই আইনের কোনো বিধানাবলি কার্যকরণে বা পরিপালনে ব্যর্থ হইলে।
(২) কর কমিশনার তাহার এখতিয়ারে তাহার অধীনস্ত যেকোনো উপকর কমিশনারকে এই ধারার অধীন কর নির্ধারণের জন্য ক্ষমতার্পণ করিতে পারিবেন।
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০৮(ক) ধারাবলে উপ-ধারা (১) এ উল্লিখিত “স্পটে কোনো ব্যক্তির কর নির্ধারণ” শব্দগুলির পরিবর্তে “কোম্পানি ব্যতীত যেকোনো ব্যক্তি, যাহার ইতঃপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই, তাহার ক্ষেত্রে স্পটে কর নির্ধারণ” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১০৮(খ) ধারাবলে দফা (ক) এ উল্লিখিত “করযোগ্য” শব্দের পূর্বে “ব্যবসা খাতে” শব্দগুলি সন্নিবেশিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।