Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১৩২ - কোনো নিবাসীর জাহাজ ব্যবসা হইতে কর সংগ্রহ

যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কাস্টমস কমিশনার বা অন্য কোনো কর্তৃপক্ষ, কোনো নিবাসী করদাতার মালিকানাধীন বা ভাড়াকৃত যাত্রী, গবাদি পশু, ডাক ​​বা পণ্য পরিবহনকারী কোনো জাহাজকে পোর্ট ক্লিয়ারেন্স প্রদান করিবেন না, যদি না উক্ত নিবাসী করদাতা সংশ্লিষ্ট উপকর কমিশনার হইতে নির্ধারিত পদ্ধতিতে সনদ গ্রহণ করেন এবং বাংলাদেশে প্রবেশ বা বিদেশে প্রেরিতব্য মোট মালামালের [ভাড়ামূল্যের] উপর ৫% (পাঁচ শতাংশ) হারে কর প্রদান করেন:

তবে শর্ত থাকে যে, দুই বা ততোধিক [দেশে] প্রদত্ত পরিষেবার বিনিময়ে গৃহীত বা গৃহীতব্য পরিবহণকৃত মালের [ভাড়ামূল্যের] উপর ৩% (তিন শতাংশ) হারে কর সংগ্রহ করা হইবে।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৮০(ক) ধারাবলে “মালামালের” শব্দের পর “ভাড়ামূল্যের” শব্দ সন্নিবেশিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৮০(খ) ধারাবলে “দেশ কর্তৃক” শব্দগুলির পরিবর্তে “দেশে” শব্দ প্রতিস্থাপিত

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৮০(গ) ধারাবলে “মালের” শব্দগুলির পর “ভাড়ামূল্যের” শব্দ সন্নিবেশিত

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top