Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১৩১ - ট্রেড লাইসেন্স [***] নবায়নের সময় কর সংগ্রহ

[ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিটি [ট্রেড] লাইসেন্স নবায়নের জন্য [এ-চালানের মাধ্যমে] নিম্নবর্ণিত হারে কর সংগ্রহ করিবে, যথা:-

(ক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ (তিন) হাজার টাকা;

(খ) অন্য কোনো সিটি কর্পোরেশনে ২ (দুই) হাজার টাকা;

(গ) কোনো জেলা সদর দফতরের পৌরসভায় ১ (এক) হাজার টাকা;

(ঘ) কোনো পৌরসভায় ৫০০ (পাঁচশত) টাকা।

  অর্থ আইন, ২০২৬ এর ৭৯(ক) ধারাবলে উপান্তটীকায় উল্লিখিত “প্রদান বা” শব্দগুলি বিলুপ্ত।

৩  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৯ ধারাবলে দুইবার উল্লিখিত “বাণিজ্যিক” শব্দের পরিবর্তে “ট্রেড” শব্দ প্রতিস্থাপিত

  অর্থ আইন, ২০২৬ এর ৭৯(খ) ধারাবলে “নবায়নের জন্য” শব্দগুলির পর “এ-চালানের মাধ্যমে” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত।

 

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top