আয়কর আইন ২০২৩
ধারা ১২৯ - সিগারেট ১[উৎপাদনকারী] হইতে কর সংগ্রহ
কোনো সিগারেট ২[উৎপাদনকারীর] কাছে ব্যান্ডরোল বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, ব্যান্ডরোল বিক্রয়কালে, উক্তরূপ ২[উৎপাদনকারীর] নিকট হইতে ব্যান্ডরোলের মোট মূল্যমানের ১০% (দশ শতাংশ) হারে কর সংগ্রহ করিবেন।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “সিগারেটের উৎপাদন” অর্থ কোনোরূপ যান্ত্রিক সহায়তা ব্যতীত প্রচলিত বা ঘরোয়া পদ্ধতিতে সিগারেট উৎপাদন।
১ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৮(ক) ধারাবলে উপান্তটীকায় উল্লিখিত “উৎপাদনকারীর” শব্দের পরিবর্তে “উৎপাদনকারী” শব্দ প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৭৮(খ) ধারাবলে দুইবার উল্লিখিত “প্রস্তুতকারকের” শব্দের পরিবর্তে “উৎপাদনকারীর” শব্দ প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।