Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১১৭ - লভ্যাংশ হইতে কর কর্তন

[ বাংলাদেশে নিবন্ধিত কোনো কোম্পানি কোনো শেয়ারহোল্ডারকে বা ইউনিট হোল্ডারকে লভ্যাংশ প্রদানকালে, কোনো নিবাসীর ক্ষেত্রে, উক্ত লভ্যাংশ হইতে নিম্নরূপে কর কর্তন করিবেন, যদি-

(ক) শেয়ারহোল্ডার বা ইউনিট হোল্ডার স্বাভাবিক ব্যক্তি হয়, তাহা হইলে ১৫% (পনেরো শতাংশ);

(খ) শেয়ারহোল্ডার বা ইউনিট হোল্ডার স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তি হয়, তাহা হইলে ২০% (বিশ শতাংশ):

      তবে শর্ত থাকে যে, এই ধারার বিধান কোনো কোম্পানির কর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যদি উক্ত কর লভ্যাংশ ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা (৩২) এর অধীন কর অব্যাহতি প্রাপ্ত হইয়া থাকে। ]

  অর্থ আইন, ২০২৬ এর ৭২ ধারাবলে নিম্নরূপ ধারা ১১৭ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ ধারা ১১৭ – লভ্যাংশ হইতে কর কর্তন

বাংলাদেশ নিবন্ধিত কোনো কোম্পানি বা অন্য কোনো কোম্পানির মুখ্য কর্মকর্তা (প্রধান নির্বাহী), কোনো শেয়ারহোল্ডারকে ১[বা ইউনিট হোল্ডারকে] কোনো লভ্যাংশ প্রদানকালে, কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশির ক্ষেত্রে, উক্ত লভ্যাংশ হইতে কর কর্তন করিবেন,-

(ক) শেয়ারহোল্ডার বা ইউনিট হোল্ডার যদি কোনো কোম্পানি হয়, তাহা হইলে কোম্পানির উপর প্রযোজ্য হারে;

(খ) শেয়ারহোল্ডার বা ইউনিট হোল্ডার যদি কোম্পানি ব্যতীত কোনো ব্যক্তি হয়, উক্তরূপ লভ্যাংশ গ্রহণকারী ব্যক্তি করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) হইলে ১০% (দশ শতাংশ) হারে বা উক্তরূপ লভ্যাংশ গ্রহণকারী ব্যক্তি করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) না হইলে ১৫% (পনেরো শতাংশ) হারে কর কর্তন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, এই ধারার বিধান কোনো কোম্পানির কর লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে প্রযোজ্য হইবেনা, যদি উক্ত কর লভ্যাংশ ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ৩২ এর অধীন কর অব্যাহতি প্রাপ্ত হইয়া থাকে। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top