Tax VAT Point

আয়কর আইন ২০২৩

ধারা ১০৬ - সিকিউরিটিজের সুদ হইতে উৎসে কর কর্তন

সরকারি সিকিউরিটিজ অথবা সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ইস্যুর দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ডিসকাউন্ট, সুদ বা মুনাফা পরিশোধ বা ক্রেডিটকালে, যাহা আগে ঘটে, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন, যথা:–

ক্রমিক নংপ্রাপকের ধরণকর কর্তনের হার
(১)(২)(৩)
১।কোম্পানি করদাতার ক্ষেত্রে১৫% (পনেরো শতাংশ)
২।কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে১০% (দশ শতাংশ) ]

  অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ৩ ধারাবলে **[ “১০% (দশ শতাংশ) ] হারে কর কর্তন করিবেন” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত

**  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ৬৮ ধারাবলে “৫% (পাঁচ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “১০% (দশ শতাংশ)” সংখ্যা, চিহ্ন, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত, যাহা ০৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত বলবৎ ছিল

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top