Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬

বিধি ১ - সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

(১) এই বিধিমালা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ নামে অভিহিত হইবে।

 (২) এই বিধিমালার দ্বিতীয় অধ্যায় ও উক্ত অধ্যায় সংশ্লিষ্ট প্রথম অধ্যায়ের সংজ্ঞাসমূহ অবিলম্বে কার্যকর হইবে।

(৩) উপ-বিধি (২) এ উল্লিখিত অধ্যায় ব্যতীত এই বিধিমালার অন্যান্য অধ্যায়সমূহ বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে কার্যকর হইবে।

নোটঃ  এস আর ও নং ১৬৯-আইন/২০১৯/২৬-মূসক, তারিখঃ ১৩ জুন, ২০১৯ ইং দ্বারা ৩০ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখ হতে উক্ত উল্লিখিত অধ্যায় ও ধারাসমূহ কার্যকর ।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top