Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

ধারা ২ দফা ৫৭ - নিবন্ধনসীমা

‘‘নিবন্ধনসীমা’’ অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে [৫০ (পঞ্চাশ) লক্ষ] টাকার সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―

(ক) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;

(খ) মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;

(গ) অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন অংশের বিক্রয় মূল্য; বা

(ঘ) অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহের মূল্য  [:

তবে শর্ত থাকে যে, ধারা ৪ এর উপ-ধারা (২) এর [***] অধীন কোন ব্যক্তিকে নিবন্ধিত করিবার ক্ষেত্রে এই নিবন্ধনসীমা প্রযোজ্য হইবে না; ]

   অর্থ আইন, ২০১৯ এর ৫৩(১২) ধারাবলে “৮০ (আশি) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৩ (তিন) কোটি” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত। পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর ২(খ) ধারাবলে “৩ (তিন) কোটি” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে “৫০ (পঞ্চাশ) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দ প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২০ এর ৫৪(৭) ধারাবলে সেমিকোলন চিহ্নের (;) পরিবর্তে কোলন চিহ্ন (:) প্রতিস্থাপিত এবং নূতন শর্তাংশ সংযোজিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২(ঘ) ধারাবলে শর্তাংশে উল্লিখিত “দফা (ঘ) এর” শব্দগুলি, বর্ণ ও বন্ধনী বিলুপ্ত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top