আয়কর আইন ২০২৩
ধারা ২ দফা ৬৫ক - বেসরকারি ইনস্টিটিউট
১[ “বেসরকারি ইনস্টিটিউট” অর্থে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ;
(খ) এমপিওভুক্ত নহে অথবা বেসরকারি এইরূপ বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভার্সন শিক্ষা প্ৰতিষ্ঠান;
(গ) নার্সিং বা কেয়ারগিভার স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ঘ) মেরিন স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ঙ) ফ্লাইং স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(চ) টেকনিক্যাল বা কারিগরি স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ছ) ট্রেনিং স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(জ) ভোকেশনাল স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ঝ) ভাষা শিক্ষা স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ঞ) হসপিটালিটি ও ট্যুরিজম স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ট) আর্ট, ফাইন আর্ট বা ফ্যাশন ডিজাইন স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ঠ) ড্রাইভিং স্কুল, কলেজ বা ইনস্টিটিউট;
(ড) সকল ধরনের পেশা, দক্ষতা, সৃজনশীলতা ও ভাষা শিক্ষা, উন্নয়ন বা প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম বা প্রতিষ্ঠান; ]
১ অর্থ আইন, ২০২৬ এর (২৩)(ঠ) ধারাবলে নূতন দফা (৬৫ক) সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।