বিধি ২ – সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই বিধিমালায় —
(ক) “আইন” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন);
(খ) “উৎসে কর্তনকারী সত্তা” অর্থ কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা- সরকারি বা স্বায়ত্বশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, কোনো মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের ১[ শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো লিমিটেড কোম্পানিকে ] বুঝাইবে;
(গ) “পণ” অর্থ আইনের ধারা ২ এর দফা (৫৯) এ সংজ্ঞায়িত পণ;
(ঘ) “বিধিমালা” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬;
(ঙ) “বোর্ড” অর্থ আইনের ধারা ২ এর দফা (৭৩) এ সংজ্ঞায়িত বোর্ড।
১ এস.আর.ও. নং-২৩৫-আইন/২০১৯/৭১-মূসক, তারিখ: ৩০ জুন, ২০১৯ দ্বারা বিধি-২ এর দফা (খ) এ উল্লিখিত “শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি এবং ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠানকে” শব্দসমূহ, সংখ্যা ও চিহ্নের পরিবর্তে “শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো লিমিটেড কোম্পানিকে” শব্দসমূহ প্রতিস্থাপিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।