Tax VAT Point

উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা ২০২৫

বিধি ৩ – যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে

(১) টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের টেবিলে বর্ণিত কলাম (২) এ উল্লিখিত সেবার কোডের বিপরীতে, কলাম (৩) এ বিধৃত সেবার ক্ষেত্রে কলাম (৪) এ উদ্ধৃত হারে মূসক চালানপত্র থাকুক বা না থাকুক আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে মূসক কর্তন করিতে হইবে; যথা:-

 টেবিল

ক্রমিক নংসেবার কোডসেবার বিবরণমূসক উৎসে কর্তনের হার
(১)(২)(৩)(৪)
০১.S০০১.১০এসি হোটেল১৫%
S০০১.১০নন এসি হোটেল১০%
S০০১.২০রেস্তোরাঁ (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদূর্ধ্ব মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)৫%
০২.S০০২.০০ডেকোরেটর্স ও ক্যাটারার্স১৫%
০৩.S০০৩.১০মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ১০%
০৪.S০০৩.২০ডকইয়ার্ড১৫%
০৫.S০০৪.০০নির্মাণ সংস্থা১০%
[০৬.S০০৭.১০বিজ্ঞাপনী সংস্থা১৫%
S০০৭.২০অনলাইন বিজ্ঞাপন৫% ]
০৭.S০০৮.১০ছাপাখানা১৫%
০৮.S০০৯.০০নিলামকারী সংস্থা১৫%
০৯.So১০.১০ভূমি উন্নয়ন সংস্থা২%
১০.So১০.২০ভবন নির্মাণ সংস্থা – (ক) ১-১৬০০ বর্গফুট পর্যন্ত২%
ভবন নির্মাণ সংস্থা – (খ) ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব৪.৫%
ভবন নির্মাণ সংস্থা – (গ) যে কোন সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে২%
১১.S০১৪.০০ইন্ডেন্টিং সংস্থা১৫%
১২.S০১৫.১০ফ্রেইট ফরোয়ার্ডার্স১৫%
১৩.S০১৭.০০কম্যুনিটি সেন্টার১৫%
১৪.S০২০.০০জরিপ সংস্থা১৫%
১৫.S০২১.০০প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা১৫%
১৬.S০২৪.০০আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (ক) আসবাবপত্রের উৎপাদক (উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক হার ১৫%)৭.৫%
আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ – (খ) আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ (উৎপাদন পর্যায়ে ৭.৫% মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে, অন্যথায় মূসক হার ১৫%)৭.৫%
১৭.S০২৮.০০কুরিয়ার (Courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস১৫%
১৮.S০৩১.০০পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং-এর  কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা১৫%
১৯.S০৩২.০০কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম১৫%
২০.S০৩৩.০০ইজারাদার১৫%
২১.S০৩৪.০০অডিট এন্ড একাউন্টিং ফার্ম১৫%
২২.S০৩৭.০০যোগানদার (Procurement Provider)১০%
২৩.S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১৫%
২৪.S০৪৩.০০টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সররাহকারী১৫%
২৫.So৪৫.০০আইন পরামর্শক১৫%
২৬.So৪৮.০০পরিবহন ঠিকাদার – (ক) পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে৫%
পরিবহন ঠিকাদার – (খ) অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে১৫%
২৭.So৪৯.০০যানবাহন ভাড়া প্রদানকারী১৫%
২৮.S০৫০.১০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর১৫%
২৯.S০৫০.২০গ্রাফিক ডিজাইনার১৫%
৩০.S০৫১.০০ইঞ্জিনিয়ারিং ফার্ম১৫%
৩১.S০৫২.০০শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী১৫%
৩২.S০৫৩.০০বোর্ড সভায় যোগদানকারী১৫%
৩৩.S০৫৪.০০উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী১৫%
৩৪.S০৫৮.০০চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী১৫%
৩৫.S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা১৫%
৩৬.S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১৫%
৩৭.S০৬৬.০০লটারির টিকিট বিক্রয়কারী১৫%
৩৮.S০৬৭.০০ইমিগ্রেশন উপদেষ্টা১৫%
৩৯.S০৭১.০০অনুষ্ঠান আয়োজক১৫%
৪০.S০৭২.০০মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্ৰতিষ্ঠান১৫%
[৪১.S০৮৩.০০সেমিকন্ডাক্টর এসেম্বলি, টেস্টিং ও প্যাকেজিং সেবা১৫% ]
[৪২.]S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
[৪৩.]S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা১৫%
[৪৪.]S০৯৯.৩০স্পন্সরশীপ সেবা (Sponsorship Services)১৫%
[৪৫.]S০৯৯.৫০ক্রেডিট রেটিং এজেন্সি১৫%

(২) অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে, বাংলাদেশের বাহিরে অবস্থিত অনাবসিক ব্যক্তির নিকট সেবামূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় বা কর্তন করিয়া আদায়কৃত মূসক ব্যাংকের সংশ্লিষ্ট কর মেয়াদের মূসক দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিবে।

[ (৩) নিবন্ধিত ব্যক্তি কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে-

(ক) আইনের ধারা ২০ অনুযায়ী ‘সেবা আমদানির’ বিপরীতে প্রযোজ্য মূসক পরিশোধের দায়ভার সেবা গ্রহীতার উপর বর্তাইবে অর্থাৎ উক্ত পরিশোধিত মূসক আমদানিকারকের উৎপাদ-কর। আমদানিকৃত সেবার আংশিক বা পূর্ণ মূল্য, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন অনুমোদিত ডিলার এর মাধ্যমে পরিশোধকালে উক্ত সেবার বিপরীতে প্রযোজ্য মূসক ব্যাংক আমদানিকারকের পক্ষে আমদানিকারকের সংশ্লিষ্ট সার্কেল কোড বা অর্থনৈতিক কোডে জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের একটি কপি আমদানিকারককে প্রদান করিবেন। উক্ত ট্রেজারি চালান আমদানিকারকের জন্য একটি কর চালানপত্র হিসেবে বিবেচিত হইবে।

(খ) সেবা আমদানিকারক সেবা আমদানির বিপরীতে প্রদেয় উৎপাদ কর দাখিলপত্রের তৃতীয় অংশে (Supply- Output Tax) এবং প্রদেয় কর সরকারী কোষাগারে পরিশোধের বিপরীতে দাখিলপত্রের নবম অংশের (Treasurey Deposit) নোট-৫৮ এ এন্ট্রি প্রদান করিবেন। আমদানিকৃত সেবা’র বিপরীতে পরিশোধিত মূসক, আইনের ধারা ৪৬ বিধান অনুযায়ী যতটুকু উপকরণ কর হিসেবে রেয়াতযোগ্য তাহা আমদানিকারক দাখিলপত্রের ৪র্থ অংশে (Purchase-Input Tax) এন্ট্রি প্রদানপূর্বক প্রদর্শন করিবেন। উল্লেখ্য, সেবা আমদানিকারকের পক্ষে ট্রেজারি চালান জমা প্রদানকারী ব্যাংক, উক্ত ট্রেজারি চালানের বিপরীতে কোন এন্ট্রি নিজস্ব দাখিলপত্রে প্রদর্শন করিবেন না। তবে, গৃহীত কার্যক্রমের বিপরীতে তিনি কোন ফি, চার্জ বা কমিশন প্রাপ্ত হইলে, দাখিলপত্রের ৩য় অংশে (Supply- Output Tax) গৃহীত ফি/কমিশনের পরিমাণ ও মূসক (প্রযোজ্য ক্ষেত্রে) এর এন্ট্রি প্রদানপূর্বক প্রদর্শন করিবেন। ]

(৪) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ বা যে কোনো লাইসেন্স, পারমিট বা রেজিষ্ট্রেশন প্রদানকারী কর্তৃপক্ষ লাইসেন্স, রেজিষ্ট্রেশন বা পারমিট প্রদান বা নবায়নকালে বা, ক্ষেত্র বিশেষে, কোনো সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করিবে। এছাড়া, প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লিখিত শর্তের আওতায় রাজস্ব বণ্টন (Revenue sharing), রয়্যালটি, কমিশন, চার্জ, ফি বা অন্য কোনোভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর ১৫ (পনেরো) শতাংশ হারে উৎসে মূসক আদায় করিতে হইবে।

[ (৫) স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার বিপরীতে মূসকের হার হইবে ১৫ শতাংশ এবং তাহা এ-চালান বা ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধের দায়ভার সেবা গ্রহণকারীর উপর বর্তাইবে। এক্ষেত্রে গৃহীত সেবার বিপরীতে প্রদেয় মূসকের জন্য তিনি দাখিলপত্রের অংশ-৫ এ প্রথমে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন। পরবর্তীতে উক্ত বৃদ্ধিকারী সমন্বয়ের বিপরীতে প্রদেয় মূসকের অর্থ সরকারি কোষাগারে এ-চালান বা ই- পেমেন্টর মাধ্যমে পরিশোধ করিবেন এবং সেবা গ্রহণকারী কর্তৃক দাখিলপত্র প্রদানকালে পরিশোধিত মূসকের প্রমাণক দাখিলপত্রের ট্রেজারি জমার নির্দিষ্ট অংশে প্রদর্শন করিতে হইবে। ]

  এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নং ০৬ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।

   এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নং ৪০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নূতন এন্ট্রিসমূহ সন্নিবেশিত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।

  এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নং ৪১, ৪২, ৪৩ ও ৪৪ ক্রমিক নং ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ হিসেবে পুনসঙ্খায়িত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।

   এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (৩) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।

   এস.আর.ও. নং-২৫৮-আইন/২০২৬/৩৫৮-মূসক, তারিখ: ৩০ জুন, ২০২৬ দ্বারা বিধি ৩ এর উপ-বিধি (৫) এর পরিবর্তে প্রতিস্থাপিত, যাহা ১ জুলাই, ২০২৬ হইতে কার্যকর।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top