বিধি ৭ – সরবরাহকারীর করণীয়
(১) সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে ফরম মূসক-৬.৩ এ করচালানপত্র ইস্যু করিতে হইবে।
(২) দাখিলপত্র ফরম মূসক-৯.১ এর “অংশ-৩: সরবরাহ প্রদান-প্রদেয় কর” এ মূল্য এবং মূসকের পরিমাণ বা সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করিতে হইবে।
(৩) উৎসে কর্তনকারী সত্তার নিকট হইতে ফরম মূসক-৬.৬ এ উৎসে কর্তন সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তিত মূসকের সমপরিমাণ বা সুনির্দিষ্ট কর হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবে এবং প্রদেয় কলামে উৎসে কর্তিত সেবামূল্য ও মূসক উল্লেখ করা না হইলে সেবা সরবরাহকারী হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন না ।
১[ (৪) যে কর মেয়াদে কোনো সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী কর মেয়াদে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে । ]
১ এস.আর.ও. নং-১৫৮-আইন/২০২১/১৫৫-মূসক, তারিখ: ০৩ জুন, ২০২১ দ্বারা বিধি ৭ এর নিম্নরূপ উপ-বিধি (৪) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (৪) যে করমেয়াদে কোনো সরবরাহের উপর প্রদেয় কর পরিশোধ করা হয়, সেই করমেয়াদে বা সেই করমেয়াদের পরবর্তী ৬ (ছয়) মাসের মধ্যে সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।