Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

(অর্থ আইন, ২০২৬ পর্যন্ত হালনাগাদকৃত)

দ্বিতীয় তফসিল

(ধারা ৫৫ দ্রষ্টব্য)

সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ

এই তফসিলের-

(ক) টেবিল-১ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত Customs Act, 1969 এর FIRST SCHEDULE এর শিরনামা সংখ্যাসমূহের (Heading) বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H. S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের উপর আমদানি পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে;

(খ) টেবিল-২ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত Customs Act, 1969 এর FIRST SCHEDULE এর শিরনামা সংখ্যাসমূহের (Heading) বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H. S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের উপর সরবরাহ পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে; এবং

(গ) টেবিল-৩ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত শিরনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোডের আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের উপর সরবরাহ পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে,

সম্পূরক শুল্ক আরোপণীয় হইবে, যথা:-

টেবিল ৩

সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ

শিরোনাম সংখ্যাসেবা কোডসেবা সমূহ সম্পূরক শুল্কহার (%)/ পরিমান 
(১)(২)(৩)(৪)
[S০০১S০০১.০০হোটেল ও রেস্তোঁরাঃ 
S০০১.১০হোটেলঃ আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোন ধরণের “ফ্লোর শো”এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)৩০
S০০১.২০রেস্তোঁরাঃ খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোন ধরণের “ফ্লোর শো” এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)৩০
S০১২S০১২.১০টেলিফোনঃ
শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা
[২০]
S০১২.১৪ইন্টারনেট সংস্থা: (আইএসপি)[***]  ]
S০৩৮S০৩৮.০০বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক (দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীর আওতায় আগত বিদেশী শিল্পী ও মূল ধারার বিদেশী শিল্পী সহযোগে আয়োজিত অনুষ্ঠান ব্যতীত)১০
S০৩৯S০৩৯.২০স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর২৫
[S০৪৪S০৪৪.০০বিআরটিএ প্রদত্ত সেবাঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক গাড়ীর (যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও লরী, থ্রি হুইলার, এ্যাম্বুলেন্স ও স্কুলবাস ব্যতীত) রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়ন সংক্রান্ত সেবা প্রদানের বিপরীতে গৃহীত সেবামূল্যের (চার্জ বা ফি) উপর
১৫ ]
[S০৫৮S০৫৮.০০চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থাঃ
চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা (এয়ার অ্যাম্বুলেন্স ব্যতীত)
৩০ ]
[S০৮২S০৮২.০০ওটিটি প্ল্যাটফর্ম১০ ]

  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৩(গ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০১ ও S০১২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে প্রতিস্থাপিত।

২   এস.আর.ও. নং-৩৮-আইন/২০২৫/২৭৪-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা ২৩% এর পরিবর্তে ২০% প্রতিস্থাপিত।

৩   এস.আর.ও. নং-৩৮-আইন/২০২৫/২৭৪-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা ১০% এর পরিবর্তে সমুদয় সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়।

  অর্থ আইন, ২০২০ এর ৮০(গ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২০ এর ৮০(গ)(ই) ধারাবলে প্রতিস্থাপিত।

৬  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৭(গ) ধারাবলে শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ নূতন সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top