Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

(অর্থ আইন, ২০২৬ পর্যন্ত হালনাগাদকৃত)

দ্বিতীয় তফসিল

(ধারা ৫৫ দ্রষ্টব্য)

সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবাসমূহ

এই তফসিলের-

(ক) টেবিল-১ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত Customs Act, 1969 এর FIRST SCHEDULE এর শিরনামা সংখ্যাসমূহের (Heading) বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H. S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের উপর আমদানি পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে;

(খ) টেবিল-২ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত Customs Act, 1969 এর FIRST SCHEDULE এর শিরনামা সংখ্যাসমূহের (Heading) বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H. S. Code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের উপর সরবরাহ পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে; এবং

(গ) টেবিল-৩ এ বর্ণিত সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহের ক্ষেত্রে কলাম (১) এ বর্ণিত শিরনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোডের আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের উপর সরবরাহ পর্যায়ে কলাম (৪) এ বর্ণিত হারে কিংবা পরিমাণে,

সম্পূরক শুল্ক আরোপণীয় হইবে, যথা:-

টেবিল ২

সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ

শিরোনাম সংখ্যা (Heading)সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্যসমূহের বিবরণ (Description of Goods)সম্পূরক শুল্কহার (%)
(১)(২)(৩)(৪)
১৯.০২সংশ্লিষ্ট এইচ,এস,কোডকুকড পাস্তা, লাজারানো১০
২০.০৯সকল এইচ,এস,কোডফলের রস ও ফ্রুট ড্রিংক[১৫]
[২১.০৫সংশ্লিষ্ট এইচ,এস,কোডসকল ধরণের আইসক্রিম১০ ]
২১.০৬২১০৬.৯০.৯০পরিবেশনের জন্য প্রস্তুত এইরূপ সকল ধরনের বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, হট ডগ, ও পিজা১০
২২.০১সকল এইচ,এস,কোডমিনারেল ওয়াটার (৩ লিটার পর্যন্ত)
[২২.০২২২০২.১০.০০কার্বনেটেড বেভারেজ
[ বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার ]
৩০
২২০২.৯৯.০০বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়৪০
সংশ্লিষ্ট
এইচ,এস,কোড
আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট
ড্রিংকস (কার্বোনেটেড)
৩০
আর্টিফিসিয়াল/ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট
ড্রিংকস (নন-কার্বোনেটেড)
১৫ ]
[ [২৪.০২২৪০২.২০.০০তামাকযুক্ত সিগারেট[৬৭]
২৪০২.৯০.০০হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি (ফিল্টারযুক্ত হউক বা না হউক) এবং অন্যান্য৪০ ]
২৪.০৩২৪০৩.৯৯.০০জর্দা (প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য ৪০ টাকা অর্থাৎ প্রতি গ্রাম ৪ টাকা)৫৫
২৪০৩.৯৯.০০গুল (প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য ২০ টাকা অর্থাৎ প্রতি গ্রাম ২ টাকা)৫৫ ]
[২৪.০৪সংশ্লিষ্ট এইচ,এস,কোড

Nicotine Pouch

(প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য ৫০০ টাকা অর্থাৎ প্রতি গ্রাম ৫০ টাকা)

৩৫
সংশ্লিষ্ট এইচ,এস,কোডHeated Tobacco৬৭ ]
২৭.১১২৭১১.২১.০০প্রাকৃতিক গ্যাস (গ্যাসীয় অবস্থায়)
৩২.০৮ হইতে ৩২.১০সংশ্লিষ্ট এইচ,এস,কোড[পেইন্টস (প্রাইমারসহ) ][ ১০ ]
১০[ ৩৩.০৪ সৌন্দর্য্য অথবা প্রসাধন সামগ্রী এবং ত্বক পরিচর্যার প্রসাধন সামগ্রী (ঔষধে ব্যবহৃত পদার্থ এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত ডার্মাটোলজিক্যাল পণ্য ব্যতীত), সানস্ক্রিন বা সান ট্যান সামগ্রী; হাত, নখ বা পায়ের প্রসাধন সামগ্রীসহ: 
৩৩০৪.১০.০০ওষ্ঠাধার প্রসাধন সামগ্ৰী
৩৩০৪.২০.০০চক্ষু প্রসাধন সামগ্ৰী
৩৩০৪.৩০.০০হাত, নখ বা পায়ের প্রসাধন সামগ্ৰী
৩৩০৪.৯১.০০পাউডার, চাপযুক্ত হউক বা না হউক
৩৩০৪.৯৯.০০অন্যান্য (পেট্রোলিয়াম জেলি এবং বেবি লোশন ব্যতীত)১০ ]
৩৩.০৫ কেশ পরিচর্যায় ব্যবহৃত সামগ্ৰী: 
৩৩০৫.১০.০০শ্যাম্পু১৫
৩৩০৫.২০.০০কেশ স্থায়ীভাবে তরঙ্গায়িত অথবা সরল করিবার প্রসাধনী১০
৩৩০৫.৩০.০০কেশ বার্ণিশ (Hair Lacquer)১০
৩৩০৫.৯০.০০অন্যান্য১০
৩৩.০৭৩৩০৭.১০.০০শেভের আগে, শেভের সময় বা শেভের পরে ব্যবহার্য সামগ্রী১৫
৩৩০৭.২০.০০শরীরের দুর্গন্ধ এবং ঘাম দূরীকরণে ব্যবহৃত সামগ্ৰী১৫
৩৩০৭.৩০.০০সুগন্ধযুক্ত বাথ সল্ট এবং অন্যান্য গোসল সামগ্রী১৫
৩৩০৭.৪৯.০০কক্ষের দুর্গন্ধ দূরীকরণে ব্যবহৃত অন্যান্য সুগন্ধি সামগ্রী (আগরবাতি এবং সমজাতীয় পণ্য ব্যতীত)১৫
৩৩০৭.৯০.০০অন্যান্য১৫
১১[ ************ ]
৪৮.১৩সংশ্লিষ্ট এইচ,এস,কোডসিগারেট পেপার/বিড়ি পেপার (সাইজ মত কর্তিত হউক বা না হউক অথবা বুকলেট বা টিউবের আকারে)২৫
৬৯.০৭সকল এইচ,এস,কোডঅনুজ্জ্বল সিরামিক প্রস্তর ফলক এবং উনানের প্রস্তর অথবা দেয়ালের টাইলস; অনুজ্জ্বল সিরামিক মোজাইক কিউব এবং সমজাতীয় পণ্য, কোন বস্তুর উপর স্থাপিত হউক বা না হউক১৫
৬৯.০৮সকল এইচ,এস,কোডউজ্জ্বল সিরামিক প্রস্তর ফলক এবং উনানের প্রস্তর অথবা দেয়ালের টাইলস; চকচকে সিরামিক মোজাইক কিউব এবং সমজাতীয় পণ্য, কোন বস্তুর উপর স্থাপিত হউক বা না হউক১৫
১২[৬৯.১০সংশ্লিষ্ট এইচ,এস,কোডসিরামিকের সিঙ্ক, বেসিন, প্যাডেস্টাল বেসিন, কমোড বা উহার অংশ ও বাথরুমের অন্যান্য ফিটিংস ও ফিক্সার্স (লং প্যান ব্যতীত)১০
সংশ্লিষ্ট এইচ,এস,কোডসিরামিকের বাথটাব ও জিকুজি, শাওয়ার, শাওয়ার ট্রে৩০ ]
৮৫.৩৯সংশ্লিষ্ট এইচ,এস,কোডআলট্রা ভায়োলেট/ইনফ্রা-রেড ল্যাম্প ব্যতীত অন্যান্য ফিলামেন্ট ল্যাম্প

  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৩(খ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১০” সংখ্যার পরিবর্তে “১৫” সংখ্যাটি প্রতিস্থাপিত।

   অর্থ আইন, ২০২৪ এর ১২(খ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ২১.০৫ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৫” সংখ্যার পরিবর্তে “১০” সংখ্যা প্রতিস্থাপিত। পরবর্তীতে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৭(খ)(অ) ধারাবলে পুনরায় “১০” সংখ্যার পরিবর্তে “৫” সংখ্যা প্রতিস্থাপিত।

৩  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৩(খ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২০ এর ৮০(খ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত।

৫  অর্থ আইন, ২০২৪ এর ১২(খ)(ই) ধারাবলে প্রতিস্থাপিত।

৬  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৩(খ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ২৪.০২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code) ২৪০২.২০.০০ এর বিপরীতে কলাম (8) এ উল্লিখিত “৬৬” সংখ্যার পরিবর্তে “৬৭” সংখ্যাটি প্রতিস্থাপিত।

  অর্থ আইন, ২০২৬ এর ২১(২)(ক) ধারাবলে শিরনামা সংখ্যা ২৪.০৪ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ নূতন সন্নিবেশিত।

   অর্থ আইন, ২০২৩ এর ২৪(খ) ধারাবলে “পেইন্টস” শব্দের পরিবর্তে “পেইন্টস (প্রাইমারসহ)” শব্দগুলি প্রতিস্থাপিত।

  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৩(খ)(ঈ) ধারাবলে শিরনামা সংখ্যা ৩২.০৮ হইতে ৩২.১০ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৫” সংখ্যার পরিবর্তে “১০” সংখ্যাটি প্রতিস্থাপিত।

১০  অর্থ আইন, ২০২৬ এর ২১(২)(খ) ধারাবলে শিরনামা সংখ্যা ৩৩.০৪ এর বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে প্রতিস্থাপিত।

১১   অর্থ আইন, ২০২২ এর ৮২(খ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ৩৯.২৩ এবং এর এন্ট্রিসমূহ বিলুপ্ত।

১২  অর্থ আইন, ২০২১ এর ৫৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top