Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

(অর্থ আইন, ২০২৬ পর্যন্ত হালনাগাদকৃত)

[প্রথম তফসিল

(ধারা ২৬ দ্রষ্টাব্য)

দ্বিতীয় খন্ড

(মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ)

১। জীবন ধারণের জন্য মৌলিক সেবা :
(ক)কৃষি জমি প্রস্তুতকরণ ও কর্ষণ;
(খ)কৃষি জমিতে সেচ প্রদান;
(গ)কৃষি জমিতে পোকামাকড় দমন এবং বালাইনাশকারী কর্মকান্ড;
(ঘ)কৃষি পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত);
(ঙ)খাদ্য শস্য শাক-সব্জি ইত্যাদির কর্তন বা বাছাই বা মোড়কজাতকরণ;
(চ)কৃষি বীজ সংরক্ষণ ও বিতরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত);
(ছ)পশু-পাখির মাংস সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত)
(জ)মৎস্য, জলজপ্রাণী ও জলজসম্পদ আহরণ;
(ঝ)মৎস্য, জলজপ্রাণী ও জলজসম্পদ সংরক্ষণ বা গুদামজাতকরণ (হিমাগার ও পণ্যাগার ব্যতীত)।
২। সমাজ কল্যাণমূলক সেবা :
(ক)সরকার কর্তৃক প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা;
(খ)বেসরকারী পর্যায়ে প্রদত্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা;
(গ)সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষা ও প্রশিক্ষণ;
(ঘ)পরিবেশ দূষণরোধকারী কার্যক্রম;
(ঙ)ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন পুণর্বাসনমূলক কার্যক্রম;
(চ)ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম;
(ছ)বয়স্ক নিবাস/পুনর্বাসন কেন্দ্র ও চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান;
(জ)সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা কার্যক্রম (কনসালট্যান্সী ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ও জরিপ সংস্থা ব্যতীত);
(ঝ)সরকারি ও বেসরকারি এতিমখানা [;
(ঞ)ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত নয় এমন সমাজকল্যাণমূলক অটিজম সংক্রান্ত সেবা] [;
(ট)দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণ। ]
৩। সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা :
(ক)রেডিও ও টেলিভিশন সম্প্রচার (ভিডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, ভিডিও ও অডিও রেকর্ডিং সপ, বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপন প্রচারণা, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী ব্যতীত);
[(খ)পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন, সরকারী গেজেট ছাপা, প্রকাশনা ও বিক্রয় (ছাপাখানা ও বাঁধাই সংস্থা ব্যতীত); ]
(গ)শিল্পকর্ম, সাংস্কৃতিক কর্মকান্ড, অপেশাদারী খেলাধূলা, অপেশাদারী ক্রীড়া প্রতিযোগিতা (খেলাধুলার আয়োজক, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ) ও চলচ্চিত্র পরিবেশক ব্যতীত);
(ঘ)লাইব্রেরী, সকল প্রকার যাদুঘর, আর্টগ্যালারী, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এর প্রবেশ মূল্য (ইজারাদার ব্যতীত);
(ঙ)সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকারী প্রতিষ্ঠান (কমিউনিটি সেন্টার, বিদেশী শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজক, খেলাধুলার আয়োজক, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী ব্যতীত);
(চ)শ্যুটিং ক্লাব, সকল প্রকার সামাজিক সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব (ইজারাদার এবং হোটেল ও রেস্তোঁরা, ডেকোরেটরস ও ক্যাটারার্স, কমিউনিটি সেন্টার, মিষ্টান্ন ভান্ডার, প্রেক্ষাগৃহ, বিউটি পার্লার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী, অডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, ভিডিও অডিও রেকর্ডিং সপ, যে সকল সামাজিক ক্লাবের সদস্য ফি ১০০০০ টাকার উর্দ্ধে, ঐ সকল ক্লাব ব্যতীত);
(ছ)কৃষি পণ্য বা উদ্যান বা খামার, পশু-পাখি, মৎস্য, জলজ প্রাণী ও জলজ সম্পদ, বনজ প্রাণী ও বনজ সম্পদ, শিল্প, সাহিত্য, প্রযুক্তি, প্রকৌশল ইত্যাদি বিষয়ক মেলা ও প্রদর্শনীর প্রবেশ ফি ইজারাদার এবং হোটেল ও রেস্তোঁরা, ডেকোরেটর ও ক্যাটারিং, কমিউনিটি সেন্টার, মিষ্টান্নভান্ডার, প্রেক্ষাগৃহ, বিউটি পার্লার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী এর সুবিধা প্রদান ব্যতীত)।
৪। অর্থ ও আর্থিক বিষয় সংশ্লিষ্ট সেবা :
(ক)ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানত (deposit) ও সঞ্চয় (savings) গ্রহণ;
(খ)স্টক ও সিকিউরিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান;
(গ)জীবন বীমা পলিসি;
[(ঘ)শেয়ার ক্রয়-বিক্রয় নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম। ]
৫। পরিবহন সেবা :
[(ক)যাত্রী পরিবহন সেবা (শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল বাস, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল নৌযান, শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল ও প্রথম শ্রেণীর নন-এসি রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত); ]
(খ)পণ্য পরিবহন সেবা (শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডাস, পরিবহন ঠিকাদার ও কুরিয়ার সার্ভিস এর সেবা ব্যতীত);
(গ)এয়ার লাইনস্ (চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ব্যতীত);
(ঘ)অ্যাম্বুলেন্স সেবা (রোগী ও লাশ পরিবহনের কাজে নিয়োজিত)।
[(ঙ)এয়ার অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত কার্যক্রম। ]
৬। ব্যক্তিগত সেবা :
(ক)সাংবাদিক, অভিনেতা, গায়ক, বেতার ও টেলিভিশন পারফরমার, লেখক, পেশাদার ক্রীড়াবিদ, নৃত্য শিল্পী, অনুবাদক, টাইপিস্ট, নিকাহ রেজিষ্ট্রার, প্লাম্বার, [দিনমজুর,] কাঠমিস্ত্রী, রাজমিস্ত্রী, ইলেকট্রিক্যাল মিস্ত্রী কর্তৃক প্রদত্ত সেবা (কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম, [মানবসম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান,] জরিপ সংস্থা ও ইমিগ্রেশন উপদেষ্টা ব্যতীত);
(খ)শিক্ষা বিষয় সংশ্লিষ্ট গবেষক, টেকনিক্যাল বিষয় সংশ্লিষ্ট গবেষক, কম্পিউটার বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত সেবা (কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ও জরিপ সংস্থা ব্যতীত);
(গ)সকল প্রকার বাহনের চালক, অভ্যন্তরীণ নৌপথের পাইলটসহ হারবার পাইলট কর্তৃক প্রদত্ত সেবা;
(ঘ)ডিজাইনার কর্তৃক প্রদত্ত সেবা (আর্কিটেক্ট, ইন্টিরিয়র ডিজাইনার বা ইন্টিরিয়র ডেকোরেটর, গ্রাফিক ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং ফার্ম, কনসালট্যান্সি ফার্ম ও সুপারভাইজারী ফার্ম ব্যতীত);
[(ঙ)কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা ] ১০[; ]
১১[(চ)কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবা। ]
৭। অন্যান্য সেবা :
(ক)সকল প্রকার ধর্মীয় আচার, অনুষ্ঠান, স্থান ও স্থাপনায় প্রদত্ত সেবা;
(খ)ডাক যোগাযোগ সেবা (কুরিয়ার সার্ভিস ও এক্সপ্রেস মেইল সার্ভিস ব্যতীত);
(গ)জনস্বার্থে প্রদত্ত সকল প্রকার দাতব্য ও বৈজ্ঞানিক সেবা কার্যক্রম;
১২[(ঘ)*** ]
(ঙ)হস্তচালিত লন্ড্রী (হোটেলে প্রদত্ত সেবা, যান্ত্রিক লন্ড্রী ও ড্রাইক্লিনিং কার্যক্রম ব্যতীত);
(চ)ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচী এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচী;
১৩[(ছ)ভূমি ও ভবন বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)। ] ]

   অর্থ আইন, ২০১৯ এর ১০৮ ধারাবলে প্ৰথম তফসিল প্রতিস্থাপিত।

   অর্থ আইন, ২০২১ এর ৫৮(খ) ধারাবলে “ ” চিহ্নের পরিবর্তে ” ; ” প্রতিস্থাপিত এবং নূতন দফা (ঞ) সংযোজিত।

   অর্থ আইন, ২০২২ এর ৮১(খ)(অ) ধারাবলে “ ” চিহ্নের পরিবর্তে ” ; ” প্রতিস্থাপিত এবং নূতন দফা (ট) সংযোজিত।

   অর্থ আইন, ২০২০ এর ৭৯(খ)(অ) ধারাবলে নিম্নরূপ দফা (খ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (খ) পুস্তক, সংবাদপত্র, ম্যাগাজিন ও সরকারী গেজেট ছাপা ও প্রকাশনা (ছাপাখানা ও বাঁধাই সংস্থা ব্যতীত); ]

   অর্থ আইন, ২০২০ এর ৭৯(খ)(আ) ধারাবলে নূতন দফা (ঘ) সংযোজিত।

   অর্থ আইন, ২০২২ এর ৮১(খ)(আ) ধারাবলে নিম্নরূপ দফা (ক) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (ক) যাত্রী পরিবহন সেবা (শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল বাস, লঞ্চ ও রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী ব্যতীত); ]

   অর্থ আইন, ২০২০ এর ৭৯(খ)(ই) ধারাবলে নূতন দফা (ঙ) সংযোজিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৬(২)(ক)(অ) ধারাবলে “প্লাম্বার,” শব্দের পর “দিনমজুর,” শব্দ সন্নিবেশিত। এবং “সুপারভাইজারী ফার্ম,” শব্দগুলির পর “মানবসম্পদ সরবরাহ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান,” শব্দগুলি সন্নিবেশিত।

  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৬(২)(ক)(আ) ধারাবলে নূতন দফা (ঙ) সংযোজিত।

১০  অর্থ আইন, ২০২৬ এর ২০(২) ধারাবলে দফা (ঙ) এর শেষাংশে উল্লিখিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত।

১১  অর্থ আইন, ২০২৬ এর ২০(২) ধারাবলে দফা (ঙ) এরপর নূতন দফা (চ) সংযোজিত।

১২   অর্থ আইন, ২০২৩ এর ২৩ ধারাবলে নিম্নরূপ দফা (ঘ) বিলুপ্ত।

[ (ঘ) ষ্টিভেডরিং কার্যক্রম; ]

১৩   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৬(২)(খ) ধারাবলে নিম্নরূপ দফা (ছ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।

[ (ছ) জমি বিক্রয় বা হস্তান্তর এবং উহার নিবন্ধন (ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা ব্যতীত)। ]

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top