Tax VAT Point

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২

(অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত)

[ তৃতীয় তফসিল

(ধারা ১৫ দ্রষ্টাব্য)

মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য এবং সেবাসমূহ

(১) টেবিল-১, টেবিল-২ এবং টেবিল-৩ এর ‘খন্ড-ক এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহের বিপরীতে এবং উক্ত টেবিলসমূহের ‘খন্ড-খ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের বিপরীতে, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে কলাম (৪) এ বর্ণিত হারে, মূল্য সংযোজন কর আরোপনীয় হইবে।

(২) টেবিল-৪ এর ‘খন্ড-ক’ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত Customs Act, 1969 (Act No. IV of 1969) এর First Schedule এর যথাক্রমে, শিরনামা সংখ্যা (Heading no.) এবং উহাদের সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S code) এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত পণ্যসমূহকে কলাম (৪) এ বর্ণিত পরিমাণে এবং উক্ত টেবিলের ‘খন্ড-খ এর কলাম (১) ও (২) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের সেবা কোড এর আওতাধীন কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের উপর কলাম (৪) এ বর্ণিত পরিমাণে, কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর আরোপনীয় হইবে।

টেবিল ১

( ‘খন্ড – ক’ – মূসক আরোপযোগ্য পণ্য )

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৪.০২সংশ্লিষ্ট এইচএস কোডতরল দুধ থেকে গুঁড়া দুধ উৎপাদন৫%
০৯.০৪
০৯.০৯
০৯.১০
সংশ্লিষ্ট এইচএস কোডগুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সকল মশলার মিশ্রণ৫%
২[************]
৩[১৫.১৪সংশ্লিষ্ট এইচএস কোডরেপসীডস অয়েল, কোলজা সীডস অয়েল ও কেনোলা অয়েল৫% ]
৪[************ ]
৫[************ ]
৬[ ************]
৭[ ************]
২৭.০১সংশ্লিষ্ট এইচএস কোডবড় পুকুরিয়া কয়লা খনি প্রকল্পে উৎপাদিত কয়লা৫%
৮[************ ]
৯[************ ]
১০[************]
৪৪.০৩ হইতে ৪৪.০৯সংশ্লিষ্ট এইচএস কোড(১) সিসিবি/সিসিএ ট্রিটমেন্ট, ক্রিয়োজোট ট্রিটমেন্ট, সিজেন্ড এন্ড সিসিএ ট্রিটমেন্ট (নিজস্ব কাঠের/অন্যের সরবরাহকৃত কাঠের দ্বারা)৫%
(২) ডিফিউশন ট্রিটমেন্ট, সিজেন্ট ট্রিটমেন্ট, সিজেন্ড এন্ড ডিফিউশন, সিজনিং (নিজস্ব কাঠের/অন্যের সরবরাহকৃত কাঠের দ্বারা)
৪৮.০২সংশ্লিষ্ট এইচএস কোডসকল পেপার মিল কর্তৃক উৎপাদিত –৫%
(ক) ক্ৰীম লেইড/হোয়াইট রাইটিং পেপার –
    (১) ৫০/৫৫ হইতে তদুর্ধ গ্রাম/মি.
    (২) ৩৫/৪০ হইতে তদুর্ধ গ্রাম/মি.
(খ) হোয়াইট রুল্ড পেপার ৫৫ হইতে ৫৯.99 গ্রাম/মি.
(গ) হোয়াইট প্রিন্টিং পেপার-
(১) ৬০ গ্রাম/মি. বা তদুর্ধ্ব গ্রাম/মি.২
(২) ৫৫ গ্রাম/মি.` হইতে ৫৯.৯৯ গ্রাম/মি.২
(৩) ৫০ গ্রাম/মি.` হইতে ৫৪.৯৯ গ্রাম/মি.২
(৪) ৪৫ গ্রাম/মি.` হইতে ৪৯.৯৯ গ্রাম/মি.২
(৫) ৩৫ গ্রাম/মি. হইতে ৪৪.৯৯ গ্রাম/মি.২
৪৮.০৪সংশ্লিষ্ট এইচএস কোড(ক) লাইনার পেপার৫%
(খ) হোয়াইট লাইনার পেপার
(গ) ক্রাফট লাইনার পেপার
৪৮.০৫সংশ্লিষ্ট এইচএস কোডমিডিয়াম পেপার৫%
১১[************ ]
৪৮.২০সংশ্লিষ্ট এইচএস কোডএক্সারসাইজ বুক/ স্পাইরাল নোট বুক/খাতা (৪৫ হইতে তদুর্ধ্ব জিএসএম)৫%
১২[৪৮.২২সংশ্লিষ্ট এইচএস কোডপেপার কোন৫% ]
৫২.০২ থেকে ৫২.০৭সকল এইচএস কোডকটন ইয়ার্ন বর্জ্য, যাহা hardwaste নামে পরিচিত এবং যাহা কোন ধরণের কাপড় তৈরিতে ব্যবহার করা যায় না৫%
৫২.০৮ থেকে ৫২.১২সকল এইচএস কোডওয়েস্ট গ্রে-ডেনিম৫%
১৩[ ৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬সকল এইচএস কোডকৃত্রিম আঁশ দ্বারা তৈরি ফেব্রিক্স৫% ]
১৪[************]
১৫[************]
১৬[************]
১৭[************]
১৮[************]
১৯[************]
৮৪.০৮সংশ্লিষ্ট এইচএস কোডবাংলাদেশ ডিজেল প্লান্ট লিঃ, জয়দেবপুর, গাজীপুর কর্তৃক উৎপাদিত ডিজেল ইঞ্জিন-৫%
(ক) ১ সিলিন্ডার ২১০ ডিজেল ইঞ্জিন
(খ) ২ সিলিন্ডার ১১২ ডিজেল ইঞ্জিন
(গ) ৩ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন
২০[************]
২১[************]
২২[************]
৮৫.৪২
৩৯.২০
সংশ্লিষ্ট এইচএস কোড(ক) বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিঃ, গাজীপুর কর্তৃক উৎপাদন পর্যায়ে –৫%
(অ) Retro-Reflective Vehicle Number Plate, Vehicle Type (I) ও (II).
(আ) Retro-Reflective Vehicle Number Plate, Vehicle Type (III).
(ই) Vehicle Ownership Card.
(খ) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক ভোক্তার নিকট সরবরাহ পর্যায়ে-
(অ) Retro Reflective Vehicle Number Plate, Vehicle Type (I) ও (II).
(আ) Retro-Reflective Vehicle Number Plate, Vehicle Type (III).
(ই) Vehicle Ownership Card.
৮৭.০২সংশ্লিষ্ট এইচএস কোড(ক) বাস (৫২ আসন বিশিষ্ট-সাধারণ)৫%
(খ) বাস (৫২ আসন বিশিষ্ট-চেয়ারযুক্ত ডিলাক্স)
(গ) বাস (৪০ আসন বিশিষ্ট-সাধারণ)
(ঘ) বাস (৪০ আসন বিশিষ্ট- চেয়ারযুক্ত ডিলাক্স টাইপ)
(ঙ) বাস (৩৬/৪০ আসন বিশিষ্ট বিলাস/সুবিলাস টাইপ)
(চ) বাস (৩৬ আসন বিশিষ্ট- শীতাতপ নিয়ন্ত্রীত)
(ছ) মিনিবাস (৩০ আসন বিশিষ্ট-সাধারণ)
(জ) মিনিবাস (২৪/৩০ আসন বিশিষ্ট-ডিলাক্স টাইপ)
৮৭.০৪সংশ্লিষ্ট এইচএস কোড(ক) ট্রাক (৭ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন)৫%
(খ) ট্রাক ভ্যান (৭ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন)
(গ) ট্রাক (৫ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন
(ঘ) ট্রাক ভ্যান (৫ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন)
(ঙ) ট্রাক (৩ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন)
(চ) ট্রাক ভ্যান (৩ টন পরিহন ক্ষমতা সম্পন্ন)
(ছ) ট্রাক ভ্যান/পিক-আপ (যাত্রীবাহী হউক বা না হোক) (১-১.৫ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন)
২৩[ ৮৭.০৭সংশ্লিষ্ট এইচএস কোড(ক) বাসের বডি
(খ) ট্রাকের বডি
৫% ]
৮৯.০১ হইতে ৮৯.০৭সংশ্লিষ্ট এইচএস কোড(১) ল্যান্ডিং ক্র্যাফটঃ৫%
(ক) ল্যান্ডিং ক্র্যাফট ভেহিকেল এবং পার্সোনেল (এলসিভিপি)
(খ) ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ)
(গ) ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি)
(ঘ) ল্যান্ডিং শিপ ট্যাংক (এলএসটি)
(ঙ) ল্যান্ডিং ক্র্যাফট লজিস্টিক (এলসিএল)
(চ) ল্যান্ডিং শিপ লজিস্টিক (এলএসএল)
(ছ) ল্যান্ডিং ক্র্যাফট পার্সোনেল
(২) ল্যান্ডিং প্ল্যাটফরম হেলিকপ্টার এলপিএইচ
(৩) প্যাট্রল বোট/ গান বোট / কোস্টাল প্যাট্রল বোট
(৪) ফাস্ট অ্যাটাক ক্র্যাফট (মিসাইল বোট,টর্পেডো বোট, ফ্যাক জি)
(৫) ওপিডি/ করভেট/ লার্জ প্যাট্রল ক্র্যাফট (এলপিসি)
(৬) প্যাট্রল বোট / হারবার প্যাট্রল বোট/ইনল্যান্ড প্যাট্রল ভেসেল
(৭) পাইলট বোট/ পাইলট লঞ্চ/সিকিউরিটি বোট
(৮) সার্ভে ভেসেল
(৯) টাগ
(১০) মুরিং বোট
(১১) হাউস বোট/ ওয়াটার বোট (ইঞ্জিন ছাড়া)
(১২) ড্রেজার
(১৩) ফ্লোটিং ক্রেন/ বয়া লিফটিং ভেসেল/স্যালভেজ ভেসেল/ সার্চ এন্ড রেসকিউ ভেসেল
(১৪) লাইফ বোট
(১৫) গার্বেজ ডিসপোজাল ভেসেল
(১৬) পন্টুন
(১৭) ফায়ার ফাইটিং শিপ
(১৮) হসপিটাল শিপ (স্ব-চালিত নয়)
(১৯) ফিশিং ট্রলার বোট
(২০) উডেন বোট/জিআরপি বোট/স্পীড বোট/ফেরী বোট/ডাইভিং বোট/ মোটর লঞ্চ/সার্ভে বোট/ইনল্যান্ড স্মলার ক্র্যাফট/বয়া/মুরিং বয়া/ক্রেইন বোট/ এ্যালুমিনিয়াম সার্ভে বোট
৮৯.০১ হইতে ৮৯.০৭সংশ্লিষ্ট এইচএস কোডপণ্যবাহী যান্ত্রিক নৌযান৫%
যাত্রীবাহী যান্ত্রিক নৌযান
অন্যান্য যান্ত্রিক নৌযান (পণ্যবাহী বা যাত্রীবাহী)
২৪[************]
২৫[************]
২৬[************]

( ‘খন্ড – খ’ – মূসক আরোপযোগ্য সেবা )

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
২৭[S০০১S০০১.২০রেস্তোরাঁ (বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা বা তদূর্ধ্ব মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)৫% ]
S০১২S০১২.১৪ইন্টারনেট সংস্থা৫%
২৮[************]
২৯[************]
S০২৬S০২৬.০০স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী৫%
৩০[************]
S০৪৮S০৪৮.০০পরিবহন ঠিকাদার (পেট্রোলিয়ামজাত পণ্য)৫%
S০৫৭S০৫৭.০০বিদ্যুৎ বিতরণকারী৫%
S০৬৯S০৬৯.০০ইংলিশ মিডিয়াম স্কুল৫%
S০৮০S০৮০.০০রাইড শেয়ারিং৫%
S০৯৯S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services)৫%
৩১[************]

টেবিল ২

( ‘খন্ড – ক’ – মূসক আরোপযোগ্য পণ্য )

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৩২[ ২৭.১১সংশ্লিষ্ট এইচএস কোড এলপি গ্যাস৭.৫% ]
৩৩[ ************ ]
৩৪[ ************ ]
৩৫[ ************ ]
৩৬[ ************ ]
৩৭[ ************ ]
৪৮.২৩সংশ্লিষ্ট এইচএস কোড সিমপ্লেক্স পেপার৭.৫%
প্যাকিং পেপার
কালারড পেপার
৩৮[ ৭৩.১৭সংশ্লিষ্ট এইচএস কোড তার কাটা ৭.৫%
৭৩.১৭সংশ্লিষ্ট এইচএস কোড টোপ তারকাটা ৭.৫%
৭৩.১৮
৭৪.১৫
৭৬.১৬
সকল এইচএস কোড (ক) বিভিন্ন সাইজের ও প্রকারের স্ক্রু, গ্যালভানাইজড/ নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত৭.৫% ]
(খ) জয়েন্ট (কানেক্টর), নাট, বোল্ট বিভিন্ন সাইজ ও প্রকারের গ্যালভানাইজড /নন গ্যালভানাইজড/জিংক কোটিং/নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত
(গ) ইলেক্ট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস, যা এম, এস ও স্টীল দ্বারা তৈরি (নাট, বোল্ট ব্যতীত)
৩৯[ ৭৬.১৫সংশ্লিষ্ট এইচএস কোড অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালী তৈজষপত্র, সেনিটারী ওয়্যার এবং যন্ত্রাংশ৭.৫%
৪০[৮২.১২সংশ্লিষ্ট এইচএস কোড স্টেইনলেস স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড
কার্বন স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড
৭.৫% ]
৪১[ ************ ] ]

( ‘খন্ড – খ’ – মূসক আরোপযোগ্য সেবা )

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৪২[************]
৪৩[************]
৪৪[************]
৪৫[S০২৪S০২৪.১০আসবাবপত্রের উৎপাদক (উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক ১৫ শতাংশ)৭.৫%
S০২৪S০২৪.২০আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ (উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশ মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে, অন্যথায় ১৫ শতাংশ)৭.৫% ]
৪৬[************]
৪৭[************]
৪৮[************]
৪৯[ S০৭৮S০৭৮.০০(খ) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন৭.৫% ]

টেবিল ৩

( ‘খন্ড – ক’ – মূসক আরোপযোগ্য পণ্য )

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৫০[************]
৫১[************]

( ‘খন্ড – খ’ – মূসক আরোপযোগ্য সেবা )

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৫২[S০০১S০০১.২০নন এসি হোটেল১০% ]
৫৩[ ************ ]
৫৪[S০০৩S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ এবং ওয়ার্কশপ১০% ]
৫৫[ ************ ]
৫৬[ S০০৪S০০৪.০০নির্মাণ সংস্থা১০% ]
৫৭[ ************ ]
৫৮[ ************ ]
৫৯[ ************ ]
৬০[ ************ ]
৬১[ S০২২S০২২.০০মিষ্টান্ন ভান্ডার১০% ]
৬২[ ************ ]
৬৩[ ************ ]
৬৪[S০৩৬S০৩৬.২০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল নৌযান সার্ভিস১০% ]
৬৫[S০৩৭S০৩৭.০০যোগানদার (Procurement provider)১০% ]
৬৬[ ************ ]
৬৭[ ************ ]
৬৮[ ************ ]
৬৯[ ************ ]
৭০[S০৭৮S০৭৮.০০(ক) নিজস্ব ব্রান্ড সম্বলিত তৈরী পোশাক বিপণন ১০% ]

টেবিল ৪

( ‘খন্ড – ক’ – মূসক আরোপযোগ্য পণ্য )

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণসুনির্দিষ্ট করের পরিমাণ
(১)(২)(৩)(৪)
৪৮.০১সংশ্লিষ্ট এইচএস কোড নিউজপ্রিন্ট১৬০০ টাকা (প্ৰতি মে:টন)
৭১[ ৫২.০৫ হইতে ৫২.০৭সংশ্লিষ্ট এইচএস কোড কটন সুতা৭২[ ৫ (পাঁচ)] টাকা/ প্রতি কেজি ]
৭৩[ ৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬সংশ্লিষ্ট এইচএস কোড কৃত্রিম আঁশ (man made fibre) এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন, যাহার মধ্যে কৃত্রিম আঁশের আধিক্য রয়েছে৭৪[ ৫ (পাঁচ)] টাকা/ প্রতি কেজি ] ]
৭৫[ ৬৯.০৪সংশ্লিষ্ট এইচএস কোড (ক) যন্ত্রের সাহায্য ব্যতীত তৈরি সাধারণ ইট (নন্-রিফ্লেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৫০০ টাকা (প্রতি হাজারে)
(খ) যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন্-রিফ্লেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৬০০ টাকা (প্রতি হাজারে)
(গ) যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইটঃ৮০০ টাকা (প্রতি হাজারে)
প্ৰথম গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট
(৪) মালটি কোরড ইট 
দ্বিতীয় গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট
৮০০ টাকা (প্রতি হাজারে)
(ঘ) ব্রিকস চিপস৮০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)
(ঙ) মিকাড ব্যাটস৬০০ টাকা (প্রতি ১০০ সিএফটি) ]
৭২.০৪সংশ্লিষ্ট এইচএস কোড স্ক্র্যাপ/শীপ স্ক্র্যাপ ৭৬[ ১২০০ টাকা] (প্ৰতি মে:টন)
৭৭[ ৭২.১৩ হইতে ৭২.১৬সংশ্লিষ্ট এইচএস কোড এম, এস প্রোডাক্ট১৭০০ টাকা (প্ৰতি মে:টন)
(ক) আমদানি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস পণ্য
(খ) আমদানিকৃত/স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট১৫০০ টাকা (প্ৰতি মে:টন)
(গ) বিলেট/ ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য১৬০০ টাকা (প্ৰতি মে:টন)
(ঘ) গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/ বিলেট এবং ইনগট/বিলেট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য২৭০০ টাকা (প্ৰতি মে:টন) ]

( ‘খন্ড – খ’ – মূসক আরোপযোগ্য সেবা )

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
(১)(২)(৩)(৪)
৭৮[ S০১২S০১২.২০সিম কার্ড বা e-SIM সরবরাহকারী৩০০ টাকা (প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM) ]

(৩) অনুচ্ছেদ (১) এ যাহা কিছুই উল্লিখিত থাকুক না কেন, ৭৯[ স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৭.৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ। ] এতদব্যতীত, ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে ২ শতাংশ ও ভবন বিক্রয় বা হস্তান্তরে নিয়োজিত ভবন নির্মান সংস্থার ক্ষেত্রে মূসকের হার হইবে যথাক্রমে ১-১৬০০ বর্গফুটের জন্য ২ শতাংশ, ১৬০১ বর্গফুট হইতে তদুর্ধ্ব সাইজের ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং যে কোন সাইজের পুনঃরেজিষ্ট্রেশনের ক্ষেত্রে ২ শতাংশ।

[ ব্যাখ্যা: “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া পণের বিনিময়ে অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন। ]

৮০[ (৪) নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূসক হার হইবে ১.৫ শতাংশ। ]

   অর্থ আইন, ২০১৯ এর ১০৮ ধারাবলে মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১৫ এর “তৃতীয় তফসিল” এর পরিবর্তে নূতন “তৃতীয় তফসিল” প্রতিস্থাপিত।

   অর্থ আইন, ২০২০ এর ৮১(ক)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ১১.০৫ ও ১১.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ নূতন সন্নিবেশিত। পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(অ) ধারাবলে উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
১১.০৫১১০৫.২০.০০পটেটো ফ্ল্যাকস৫%
১১.০৮১১০৮.১২.০০Maize (Corn) Starch৫%

    অর্থ আইন, ২০২১ এর ৬০(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপন করে “সরিষার তৈল” বিলুপ্ত।

৪    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ১৯.০৫ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
১৯.০৫সংশ্লিষ্ট এইচএস কোড মেশিনে প্রস্তুত বিস্কুট৫%
১৯.০৫সংশ্লিষ্ট এইচএস কোড হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে)৫%
১৯.০৫সংশ্লিষ্ট এইচএস কোড কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে)৫%

৫    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ২০.০১, ২০.০২ ও ২০.০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
২০.০১সংশ্লিষ্ট এইচএস কোড আচার (pickle) (বোতলজাত ও প্যাকেটজাত)৫%
২০.০১সংশ্লিষ্ট এইচএস কোড চাটনী৫%
২০.০২সংশ্লিষ্ট এইচএস কোড টমেটো পেস্ট/টমেটো কেচাপ/টমেটো সস (বোতলজাত ও প্যাকেটজাত)৫%
২০.০৮সংশ্লিষ্ট এইচএস কোড আম, আনারস, পেয়ারা ও কলার পাল্প; তেঁতুলের পেস্ট৫%

   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ক)(অ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
২০.০৮সংশ্লিষ্ট এইচএস কোড আমসত্ব (ম্যাংগো বার)৫%

   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ক)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
২০.০৯সংশ্লিষ্ট এইচএস কোড আমের জুস (ম্যাংগো জুস)৫%
২০.০৯সংশ্লিষ্ট এইচএস কোড আনারসের জুস৫%
২০.০৯সংশ্লিষ্ট এইচএস কোড পেয়ারার জুস৫%
২০.০৯সংশ্লিষ্ট এইচএস কোড তেঁতুলের জুস৫%

৮    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ঈ) ধারাবলে শিরনামা সংখ্যা ২৭.১০, ২৭.১১ ও ২৭.১৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
২৭.১০সংশ্লিষ্ট এইচএস কোড পোড়া/ব্যবহারের অযোগ্য ট্রান্সফরমার অয়েল (পুনঃ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে)৫%
২৭.১০সংশ্লিষ্ট এইচএস কোড লুবব্লেন্ডিং অয়েল/রাবার প্রসেসিং অয়েল৫%
২৭.১১সংশ্লিষ্ট এইচএস কোড এলপি গ্যাস৫%
২৭.১৩সংশ্লিষ্ট এইচএস কোড Bulk Imported Petroleum Bitumen৫%

    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(উ) ধারাবলে শিরনামা সংখ্যা ৩৯.২০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৩৯.২০সংশ্লিষ্ট এইচএস কোড বিআরটিএ কে সরবরাহকৃত লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স৫%

১০   অর্থ আইন, ২০২৩ এর ২৫(ক)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৩৯.২৪সংশ্লিষ্ট এইচএস কোড প্লাস্টিকের তৈরি সকল ধরণের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্য (টিফিন বক্স ও পানির বোতল ব্যতীত)৫%

১১   অর্থ আইন, ২০২৩ এর ২৫(ক)(ই) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত ।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড (১) কিচেন টাওয়াল (২৪-২৬ জিএসএম) ৫%
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড (২) টয়লেট টিস্যু (১৮-২৪ জিএসএম) ৫%
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড (৩) ন্যাপকিন টিস্যু (২০-২৪ জিএসএম) ৫%
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড (৪) ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু (১২-১৬ জিএসএম)৫%
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড * [(৫) হ্যান্ড টাওয়েল/পেপার টাওয়েল/ ক্লিনিকাল বেড শিট]৫%

* অর্থ আইন, ২০২২ এর ৮৩ (ক) (আ) ধারাবলে নূতন সংযোজিত।

১২   অর্থ আইন, ২০২১ এর ৬০(ক)(আ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

১৩   অর্থ আইন, ২০২৩ এর ২৫(ক)(ঈ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬সকল এইচএস কোড 

কৃত্রিম আঁশ দ্বারা তৈরি ফেব্রিক্স, সকল ধরণের, নীচে উল্লিখিত ক্ষেত্রসমূহ ব্যতীত, যথাঃ-

(১) আঁশের কাটা এবং নষ্ট টুকরা (এক মিটারের বেশী দীর্ঘ নয়)

(২) কৃত্রিম আঁশের তৈরি ফেব্রিক্স, যা বয়ন বা বুননকারী কারখানা ব্যতীত অন্য কোনো কারখানা প্রক্রিয়াজাতকৃত,

(৩) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর নিকট নমুনা হিসেবে বিনামূল্যে সরবরাহকৃত ফেব্রিকস (তিন বর্গমিটারের নীচের আকৃতির), এবং

(8) Taps and Braids

৫%

১৪   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ঊ) ধারাবলে শিরনামা সংখ্যা ৬৮.০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৬৮.০২সংশ্লিষ্ট এইচএস কোড কঠিন শিলা ৫%

১৫  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ঋ) ধারাবলে শিরনামা সংখ্যা ৭২.০২, ৭২.০৯, ৭২.১০, ৭২.১২ ও ৭২.১৭ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৭২.০২সংশ্লিষ্ট এইচএস কোড (ক) ফেরো-ম্যাঙ্গানিজ ও ফেরো-সিলিকো-ম্যাঙ্গানিজ এ্যালয়৫%
 (খ) ফেরো-সিলিকন এ্যালয়৫%
৭২.০৯সংশ্লিষ্ট এইচএস কোড এইচ আর কয়েল থেকে সি আর কয়েল৫%
৭২.১০
৭২.১২
সংশ্লিষ্ট এইচএস কোড সি আর কয়েল থেকে জিপি শীট৫%
সি আর কয়েল থেকে জিপি শীট/কয়েল (রঙ্গীন)
সি আর কয়েল থেকে সিআই শীট
সি আর কয়েল থেকে সিআই শীট (রঙ্গীন)
এইচ আর কয়েল থেকে জিপি শীট
এইচ আর কয়েল থেকে জিপি শীট/কয়েল (রঙ্গীন)
এইচ আর কয়েল থেকে সিআই শীট
এইচ আর কয়েল থেকে সিআই শীট (রঙ্গীন)
৭২.১৭সকল এইচএস কোড জি আই ওয়্যার৫%

১৬   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ক)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ৭৩.১৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৭৩.১৭সংশ্লিষ্ট এইচএস কোড তার কাটা ৫%
৭৩.১৭সংশ্লিষ্ট এইচএস কোড টোপ তারকাটা ৫%

১৭   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ক)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ৭৩.১৮, ৭৪.১৫ ও ৭৬.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৭৩.১৮
৭৪.১৫
৭৬.১৬
সকল এইচএস কোড (ক) বিভিন্ন সাইজের ও প্রকারের স্ক্রু, গ্যালভানাইজড/ নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত৫%
(খ) জয়েন্ট (কানেক্টর), নাট, বোল্ট বিভিন্ন সাইজ ও প্রকারের গ্যালভানাইজড /নন গ্যালভানাইজড/জিংক কোটিং/নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত
(গ) ইলেক্ট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস, যা এম, এস ও স্টীল দ্বারা তৈরি (নাট, বোল্ট ব্যতীত)

১৮   অর্থ আইন, ২০২৩ এর ২৫(ক)(উ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত ।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৭৬.১৫সংশ্লিষ্ট এইচএস কোড অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালী তৈজষপত্র, সেনিটারী ওয়্যার এবং যন্ত্রাংশ৫%

১৯   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ক)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ৮২.১২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৮২.১২সংশ্লিষ্ট এইচএস কোড স্টেইনলেস স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড
কার্বন স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড
৫%

২০   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(এ) ধারাবলে শিরনামা সংখ্যা ৮৫.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৮৫.০৪সংশ্লিষ্ট এইচএস কোড (ক) ৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার৫%
(খ) ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(গ) ১১ কিলোভোল্ট পটেনশিয়াল ট্রান্সফরমা (কেভিএ মান-২০০ডিএ)
(ঘ) ১১ কিলোভোল্ট কারেন্ট ট্রান্সফরমার (কেভিএ মান-৫০ ভিএ)
(ঙ) ১৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(চ) ২০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ছ) ২৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(জ) ৩৩ কিলোভোল্ট পটেনশিয়াল ট্রান্সফরম (কেভিএ মান-৪০০ ভিএ)
(ঝ) ৩৩ কিলোভোল্ট কারেন্ট ট্রান্সফরমার(কেভিএ মান-৫০ ভিএ)
(ঞ) ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ট) ৫০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ঠ) ৭৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ড) ১০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ঢ) ২০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ণ) ২৫০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ত) ৩০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(থ) ৩১৫কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(দ) ৪০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ধ) ৫০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ন) ৬৩০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(প) ৭০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ফ) ৮০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ব) ১০০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ভ) ১২০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(ম) ১৫০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার
(য) ২০০০কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার

২১   অর্থ আইন, ২০২০ এর ৮১(ক)(ই) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ নূতন সন্নিবেশিত হয়, যাহা পরবর্তীতে অর্থ আইন, ২০২১ এর ৬০(ক)(ই) ধারাবলে বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
[ ৮৫.১৭৮৫১৭.৬২.৩০ Router৫% ]
৮৫.১৭
৮৫.২৯
৮৫.৩৮
সংশ্লিষ্ট এইচএস কোড Loaded PCB
৮৫.৩৪৮৫৩৪.০০.০০Printed Circuit Board

২২   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ক)(ই) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৮৫.৩৯৮৫৩৯.৩১.১০(ক) ১ থেকে ১০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব৫%
(খ) ১১ থেকে ২০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব
(গ) ২১ থেকে ৩০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব
(ঘ) ৩১ থেকে ৫০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব
(ঙ) ৫০ ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব
৮৫.৩৯সংশ্লিষ্ট এইচএস কোড টিউব লাইট৫%
১৮ ওয়াট ও ৩৬ ওয়াট

২৩   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ক)(ঈ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

২৪   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ঐ) ধারাবলে শিরনামা সংখ্যা ৯০.০৩ ও ৯০.০৪ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৯০.০৩৯০০৩.১১.০০চশমার প্লাস্টিক ফ্রেম৫%
৯০০৩.১৯.০০চশমার মেটাল ফ্রেম (স্প্রিংযুক্ত হোক বা না হোক)
৯০.০৪৯০০৪.৯০.০০রিডিং গ্লাস (প্লাস্টিক ফ্রেমযুক্ত)৫%
রিডিং গ্লাস (মেটাল ফ্রেমযুক্ত)

২৫   অর্থ আইন, ২০২৩ এর ২৫(ক)(ঊ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত ।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৯০.০৪সংশ্লিষ্ট এইচএস কোড সান গ্লাস (প্লাস্টিক ফ্রেমযুক্ত)৫%
৯০.০৪সংশ্লিষ্ট এইচএস কোড সান গ্লাস (মেটাল ফ্রেমযুক্ত)৫%
৯০.০৪৯০০৪.৯০.০০রিডিং গ্লাস (প্লাস্টিক ফ্রেমযুক্ত)৫%
৯০.০৪৯০০৪.৯০.০০রিডিং গ্লাস (মেটাল ফ্রেমযুক্ত)৫%
৯০.০৪সংশ্লিষ্ট এইচএস কোড নারিকেলের ছোবড়া হতে তৈরী ম্যাট্রেস৫%

২৬   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ক)(ও) ধারাবলে শিরনামা সংখ্যা ৯৪.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৯৪.০৪সংশ্লিষ্ট এইচএস কোডনারিকেলের ছোবড়া হতে তৈরী ম্যাট্রেস৫%

২৭    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(খ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হয়। পরবর্তীতে এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা পুনরায় এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত।

২৮    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(খ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা S০১৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০১৪S০১৪.০০ইন্ডেটিং সংস্থা৫%

২৯   যেহেতু অর্থ আইন, ২০২০ দ্বারা service code “S০২৬” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৫% হারের পরিবর্তে ৭.৫০% নির্ধারণ করা হয়, সেহেতু অর্থ আইন, ২০২০ এর ৮১(খ)(অ) ধারাবলে service code “S০২৬” এর এন্ট্রিসমূহ এই টেবিল হইতে বিলুপ্ত ।

৩০   যেহেতু অর্থ আইন, ২০২০ দ্বারা service code “S০৩৬” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৫% হারের পরিবর্তে ১০% নির্ধারণ করা হয়, সেহেতু অর্থ আইন, ২০২০ এর ৮১(খ)(আ) ধারাবলে service code “S০৩৬” এর এন্ট্রিসমূহ এই টেবিল হইতে বিলুপ্ত ।

৩১   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(খ) ধারাবলে শিরনামা সংখ্যা S০৯৯ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোড S০৯৯.৬০ এবং উহাদের বিপরীতে কলাম (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৯৯S০৯৯.৬০অনলাইনে পণ্য বিক্রয়৫%

৩২   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(অ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

৩৩   অর্থ আইন, ২০২৩ এর ২৫(খ)(অ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ নূতন সংযোজিত হয়। পরবর্তীতে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(আ) ধারাবলে উক্ত সংযোজিত এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৩৯.২৪সংশ্লিষ্ট এইচএস কোড  প্লাস্টিকের তৈরি সকল ধরণের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্য (টিফিন বক্স ও পানির বোতল ব্যতীত)৭.৫%

৩৪   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ৪৮.০৯ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৪৮.০৯সংশ্লিষ্ট এইচএস কোড সেঙ্ক কপি পেপার৭.৫%

৩৫   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(ঈ) ধারাবলে শিরনামা সংখ্যা ৪৮.১০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৪৮.১০সংশ্লিষ্ট এইচএস কোড ডুপ্লেক্স বোর্ড / কোটেড পেপার৭.৫%

৩৬   অর্থ আইন, ২০২৪ এর ১৩(খ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
৪৮.১৩সংশ্লিষ্ট এইচএস কোড সিগারেট/বিড়ি পেপার ২৬±২ গ্রাম/মি.²৭.৫০%

৩৭   অর্থ আইন, ২০২৩ এর ২৫(খ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ৪৮.১৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ নিম্নরূপ এন্ট্রিসমূহ নূতন সংযোজিত। পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(গ)(অ) ধারাবলে উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৪৮.১৮সংশ্লিষ্ট এইচএস কোড (১) কিচেন টাওয়াল (২৪-২৬ জিএসএম)৭.৫০%
(২) টয়লেট টিস্যু (১৮-২৪ জিএসএম) 
(৩) ন্যাপকিন টিস্যু (২০-২৪ জিএসএম) 
(৪) ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু (১২-১৬ জিএসএম)
(৫) হ্যান্ড টাওয়েল/পেপার টাওয়েল/ ক্লিনিকাল বেড শিট

৩৮   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(উ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

৩৯   অর্থ আইন, ২০২৩ এর ২৫(খ)(ই) ধারাবলে নূতন সংযোজিত।

৪০   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(গ)(ঊ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

৪১   অর্থ আইন, ২০২৩ এর ২৫(খ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ৯০.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ নিম্নরূপ এন্ট্রিসমূহ নূতন সংযোজিত। পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(গ)(আ) ধারাবলে উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৯০.০৪সংশ্লিষ্ট এইচএস কোড সান গ্লাস (মেটাল ফ্রেমযুক্ত)
সান গ্লাস (মেটাল ফ্রেমযুক্ত)
৭.৫০%

৪২    যেহেতু  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ দ্বারা service code “S০০১.২০” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৭.৫০% হারের পরিবর্তে ১৫% নির্ধারণ করা হয়, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঘ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০১ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ এই টেবিল হইতে বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০১S০০১.২০নন এসি হোটেল৭.৫০%

৪৩   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ঘ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০৪S০০৪.০০নির্মাণ সংস্থা৭.৫%

৪৪  যেহেতু  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ দ্বারা service code “S০২২.০০” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৭.৫০% হারের পরিবর্তে ১৫% নির্ধারণ করা হয়, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঘ)(আ) ধারাবলে service code “S০২২.০০” এর নিম্নরূপ এন্ট্রিসমূহ এই টেবিল হইতে বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০২২S০২২.০০মিষ্টান্ন ভান্ডার৭.৫০%

৪৫   অর্থ আইন, ২০২০ এর ৮১(গ)(আ) ধারাবলে নূতন সন্নিবেশিত। অর্থ আইন, ২০২০ দ্বারা service code “S০২৪” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৫% হারের পরিবর্তে ৭.৫% নির্ধারণ করা হয়। পরবর্তীতে অর্থ আইন, ২০২১ এর ৬০(গ)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০২৪S০২৪.২০আসবাবপত্রের বিপণন কেন্দ্ৰ৭.৫০%

৪৬    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঘ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা S০৩৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৩৭S০৩৭.০০যোগানদার (Procurement provider)৭.৫০%

৪৭   অর্থ আইন, ২০২৪ এর ১৩(গ)(অ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৬০S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা৭.৫০%

৪৮   অর্থ আইন, ২০২৪ এর ১৩(গ)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৬৪S০৬৪.১০এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক৭.৫০%

৪৯    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঘ)(ঈ) ধারাবলে শিরনামা সংখ্যা S০৭৮ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত। পরবর্তীতে এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা শিরনামা সংখ্যা S০৭৮ এর অধীন “নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন” এর ক্ষেত্রে ভ্যাট হার পুনরায় ৭.৫০% নির্ধারণ করা হয়। 

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৭৮S০৭৮.০০(ক) নিজস্ব ব্রান্ড সম্বলিত তৈরী পোশাক বিপণন ৭.৫০%
S০৭৮S০৭৮.০০(খ) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন৭.৫০%

৫০    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঙ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ৬৮.১০ এবং উহা বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৬৮.১০সংশ্লিষ্ট এইচএস কোড বৈদ্যুতিক খুঁটি১০%

৫১    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ঙ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ৭৩.০৮ এবং উহা বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৭৩.০৮সংশ্লিষ্ট এইচএস কোড ইলেক্ট্রিক পোল (স্টীল প্লেট দ্বারা উৎপাদিত)১০%

৫২   এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা এন্ট্রিসমূহ সংযোজিত।

৫৩  অর্থ আইন, ২০২১ এর ৬০(ঘ) ধারাবলে নূতনভাবে service code “S০০১.২০” এর নিম্নরূপ এন্ট্রিসমূহ সন্নিবেশিত হয় এবং service code “S০০১.২০” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ১০% নির্ধারণ করা হয়। পরবর্তীতে অর্থ আইন, ২০২২ এর ৮৩(গ)(অ) ধারাবলে service code “S০০১.২০” এর নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০১S০০১.২০এসি রেস্তোরাঁ১০%

৫৪  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০৩.১০ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হয়। পরবর্তীতে এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা শিরনামা সংখ্যা S০০৩.১০ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ পুনরায় প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০৩S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ এবং ওয়ার্কশপ১০%

৫৫  মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০৩.২০ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হয়।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০৩S০০৩.২০ডকইয়ার্ড১০%

৫৬   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(ঙ) ধারাবলে নূতন সন্নিবেশিত।

৫৭   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা S০০৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০৮S০০৮.১০ছাপাখানা১০%

৫৮   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ঘ)(অ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০০৯S০০৯.০০নিলামকারী সংস্থা১০%

৫৯   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ঘ)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০১৩S০১৩.০০যান্ত্ৰিক লন্ড্রি১০%

৬০    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা S০১৮ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০১৮S০১৮.০০চলচ্চিত্র স্টুডিও১০%

৬১   এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা এন্ট্রিসমূহ সংযোজিত।

৬২   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(ঈ) ধারাবলে শিরনামা সংখ্যা S০২৩ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০২৩S০২৩.১০চলচ্চিত্র প্রদর্শক (পেক্ষাগৃহ)১০%
S০২৩S০২৩.২০চলচ্চিত্র পরিবেশক১০%

৬৩   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(উ) ধারাবলে শিরনামা সংখ্যা S০৩১ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৩১S০৩১.০০মেরামত ও সার্ভিসিং১০%

৬৪   অর্থ আইন, ২০২০ এর ৮১(ঘ) ধারাবলে নূতনভাবে service code “S০৩৬” এর নিম্নরূপ এন্ট্রিসমূহ এই টেবিলে সন্নিবেশিত হয় এবং service code “S০৩৬” এর এন্ট্রিসমূহের ভ্যাট হার ৫% এর পরিবর্তে ১০% নির্ধারণ করা হয়। পরবর্তীতে অর্থ আইন, ২০২২ এর ৮৩(গ)(আ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৩৬S০৩৬.২০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস১০%

৬৫    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(ঊ) ধারাবলে নূতনভাবে সন্নিবেশিত।

৬৬   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ঘ)(ই) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৪০S০৪০.০০সিকিউরিটি সার্ভিস১০%

৬৭    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(ঋ) ধারাবলে শিরনামা সংখ্যা S০৪২, S০৪৭, S০৪৮, S০৫৩, S০৬৩ ও S০৬৫ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৪২S০৪২.০০স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল১০%
S০৪৭S০৪৭.০০খেলাধুলা আয়োজক১০%
S০৪৮S০৪৮.০০পরিবহন ঠিকাদার (পেট্রোলিয়ামজাত পণ্য ব্যতীত)১০%
S০৫৩S০৫৩.০০বোর্ড সভায় যোগদানকারী১০%
S০৬৩S০৬৩.০০টেইলারিং সপ ও টেইলার্স১০%
S০৬৫S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা১০%

৬৮   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ঘ)(ঈ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৬৬S০৬৬.০০লটারীর টিকিট বিক্রয়কারী১০%

৬৯   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(চ)(ঋ) ধারাবলে শিরনামা সংখ্যা S০৭৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত নিম্নরূপ এন্ট্রিসমূহ বিলুপ্ত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০৭৬S০৭৬.০০সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব১০%

৭০   এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা শিরনামা সংখ্যা S০৭৮ এর অধীন “নিজস্ব ব্রান্ড সম্বলিত তৈরী পোশাক বিপণন” এর ক্ষেত্রে ভ্যাট হার ১০% নির্ধারণ করা হয়।

৭১   অর্থ আইন, ২০২০ এর ৮১(ঙ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণমূল্য সংযোজন কর হার 
৫২.০৫ হইতে ৫২.০৭সংশ্লিষ্ট এইচএস কোড সুতা৪ (চার) টাকা/ প্রতি কেজি

৭২   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(চ)(অ) ধারাবলে শিরনামা সংখ্যা ৫২.০৫ হইতে ৫২.০৭ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩ (তিন) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।

৭৩   অর্থ আইন, ২০২০ এর ৮১(ঙ) ধারাবলে এন্ট্রিসমূহ নূতন সন্নিবেশিত হয়, পরবর্তীতে অর্থ আইন, ২০২২ এর ৮৩(ঘ)(অ) ধারাবলে “৬ (ছয়) টাকা/ প্রতিকেজি” এর পরিবর্তে “৩ (তিন়) টাকা/ প্রতিকেজি” প্রতিস্থাপিত।

৭৪   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(চ)(আ) ধারাবলে শিরনামা সংখ্যা ৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩ (তিন) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত।

৭৫   অর্থ আইন, ২০২৪ এর ১৩(ঙ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণসুনির্দিষ্ট করের পরিমাণ
৬৯.০৪সংশ্লিষ্ট এইচএস কোড (ক) যন্ত্রের সাহায্য ব্যতীত তৈরি সাধারণ ইট (নন্-রিফ্লেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৪৫০ টাকা (প্রতি হাজারে)
(খ) যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন্-রিফ্লেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত৫০০ টাকা (প্রতি হাজারে)
(গ) যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইটঃ৭০০ টাকা (প্রতি হাজারে)
প্ৰথম গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট
(৪) মালটি কোরড ইট 
দ্বিতীয় গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট
৭০০ টাকা (প্রতি হাজারে)
(ঘ) ব্রিকস চিপস৭০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)
(ঙ) মিকাড ব্যাটস৫০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)

৭৬   অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(চ)(ই) ধারাবলে শিরনামা সংখ্যা ৭২.০৪ এবং উহার বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১০০০ টাকা” সংখ্যা ও শব্দের পরিবর্তে “১২০০ টাকা” সংখ্যা ও শব্দটি প্রতিস্থাপিত।

৭৭  অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ২৮(চ)(ঈ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসামঞ্জস্যপুর্ণ নামকরণ কোড (H.S. Code)পণ্য সামগ্রীর বিবরণসুনির্দিষ্ট করের পরিমাণ
৭২.১৩ হইতে ৭২.১৬সংশ্লিষ্ট এইচএস কোড এম, এস প্রোডাক্ট১৪০০ টাকা (প্ৰতি মে:টন)
(ক) আমদানি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস পণ্য
(খ) আমদানিকৃত/স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট১২০০ টাকা (প্ৰতি মে:টন)
(গ) বিলেট/ ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য১৩০০ টাকা (প্ৰতি মে:টন)
(ঘ) গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/ বিলেট এবং ইনগট/বিলেট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য২২০০ টাকা (প্ৰতি মে:টন) ]

৭৮   অর্থ আইন, ২০২৪ এর ১৩(চ) ধারাবলে নিম্নরূপ এন্ট্রিসমূহ এর পরিবর্তে প্রতিস্থাপিত।

শিরোনাম সংখ্যাসেবার কোড সেবার নামমূল্য সংযোজন কর হার 
S০১২S০১২.২০*[ সিম কার্ড বা e-SIM সরবরাহকারী ]**[ ২০০ টাকা (প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM) ]

*   অর্থ আইন, ২০২২ এর ৮৩(ঙ) ধারাবলে “সিম কার্ড সরবরাহকারী” এর পরিবর্তে “সিম কার্ড বা e-SIM সরবরাহকারী” প্রতিস্থাপিত হয়।

**  অর্থ আইন, ২০২২ এর ৮৩(ঙ) ধারাবলে “২০০ টাকা (প্রতি সিম কার্ড)” এর পরিবর্তে “২০০ টাকা (প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM)” প্রতিস্থাপিত হয়।

৭৯   অর্থ আইন, ২০২১ এর ৬০(ঙ) ধারাবলে “ঔষধ ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক হার হইবে যথাক্রমে ২.৪ শতাংশ এবং ২ শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নের পরিবর্তে “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত ।

পরবর্তীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৪(ছ) ধারাবলে “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ২.৪ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও এলপি গ্যাস এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্যের সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে ৭.৫ শতাংশ। তবে, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ঔষধের ক্ষেত্রে মূসক হার হইবে ৩ শতাংশ এবং ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল এর ক্ষেত্রে মূসক হার হইবে ২ শতাংশ।” শব্দগুলি, সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপিত।

পরবর্তীতে এস.আর.ও. নং-৪০-আইন/২০২৫/২৭৬-মূসক, তারিখ: ২২ জানুয়ারি ২০২৫ দ্বারা সকল প্রকার ওষুধের ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট হার ২.৪% নির্ধারণ করা হয়।

৮০   অর্থ আইন, ২০২২ এর ৮৩(চ) ধারাবলে নূতন অনুচ্ছেদ (৪) সংযোজিত ।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to do this action. For any information, please connect at info@taxvatpoint.com

Scroll to Top